শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

West Bengal Panchayat Election 2023 Result: পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীর কাছে এক ভোটে হার বিজেপি জেলা সভাপতির

শেষ আপডেট:

আলিপুরদুয়ার: পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী বিমল মোদকের কাছে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হলেন আলিপুরদুয়ার জেলার বিজেপির সভাপতি ভূষণ মোদক। ১৯৯৩ সাল থেকে ভূষণ মোদক ফালাকাটার ময়রাডাঙ্গায় পাঁচবার পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এবার নিজের খাস তালুকেই বিজেপির জেলা সভাপতি পরাজিত হওয়ায় হতাশ গেরুয়া শিবিরের কার্যকর্তারা। ভূষণ জানিয়েছেন, মাত্র এক ভোটেরই ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন।

ফালাকাটার মরাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে ১৩/১১৬ নম্বর বুথে এবারে প্রতিদ্বন্দ্বিতা করেন ভূষণ মোদক। তাঁর নেতৃত্বেই এবারে পঞ্চায়েত নির্বাচন আয়োজিত হয়। ভোটের দিন ভূষণবাবু নিজের এলাকায় মাটি কামড়ে পড়েছিলেন। তা সত্ত্বেও তিনি নিজের খাস তালুকে হেরে যাওয়ায় হতাশ বিজেপির কর্মী-সমর্থকরা।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Kumarganj | কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ! কুমারগঞ্জে দিনভর পুলিশ-বিএসএফ তল্লাশিতেও অধরা পাচারকারীরা

কুমারগঞ্জ: কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ফের অনুপ্রবেশের অভিযোগে চাঞ্চল্য ছড়াল...

Chiranjeet Chakraborty | আর বিধায়ক হতে চান না! ছাব্বিশের নির্বাচনের আগে বড় ইঙ্গিত চিরঞ্জিতের?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...