ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমা না নেওয়ার অভিযোগ, বালুরঘাট কলেজে তাণ্ডবে অভিযুক্ত টিএমসিপি

শেষ আপডেট:

বালুরঘাট: তৃণমূল ছাত্র নেতার স্ত্রী ও বান্ধবী সহ একাধিক পড়ুয়ার ইন্টারনাল অ্যাস্যাইনমেন্ট জমা নেওয়া হয়নি। এই অভিযোগ তুলে বালুরঘাট কলেজের গেটে তালা মেরে বিক্ষোভে শামিল হল তৃণমূল ছাত্র পরিষদ। জানা গিয়েছে, কলেজ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বহিরাগতরা। এমনকি এক পড়ুয়াকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত ওই পড়ুয়া তড়িৎ মণ্ডলকে আহত অবস্থায় অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ।

কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাংলা বিভাগের বিএ ও এমএ’র ইন্টারনাল অ্যাস্যাইনমেন্ট জমা দেওয়ার তারিখ মঙ্গলবার দুপুর দেড়টার সময় শেষ হয়েছে৷ প্রায় ১২ জন পড়ুয়া সেই অ্যাসাইনমেন্ট জমা দেননি। এর মধ্যে ওই তৃণমূল নেতার স্ত্রী ও বান্ধবীও রয়েছেন। কলেজের তরফে জানানো হয়, যাঁরা অ্যাস্যাইনমেন্ট জমা দিতে পারেননি তাঁদের কারণ জানিয়ে লিখিত চিঠি দিতে বলা হয়। চিঠি দিতে অনেকে আপত্তি জানান। সেইসময় একদল বহিরাগত ঢুকে পড়ে কলেজে। যাঁরা চিঠি দিচ্ছিলেন তাঁদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কিছুক্ষণের জন্য কলেজ অধ্যক্ষকেও ঘেরাও করে রাখেন তাঁরা। এবিষয়ে কলেজ অধ্যক্ষ ড. পঙ্কজ কুণ্ডু সাফ জানিয়েছেন, বহিরাগতদের কোনওভাবেই কলেজে বরদাস্ত করা হবে না। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানান, এমন কোনও কর্মসূচি তাঁদের তরফে বালুরঘাট কলেজে নেওয়া হয়নি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Re-Election 2026 | ফলতায় পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ৪২.৮৩ শতাংশ ভোট, এলাকাছাড়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফলতায় পুনর্নির্বাচনের (Re-Election 2026) দিন...

Jalpaiguri | উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি-গাছ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর! বিধ্বংসী ঝড়ের তাণ্ডব জলপাইগুড়িতে

জলপাইগুড়ি: বৃহস্পতিবার ভোররাতের ঝড়ে লন্ডভন্ড (Storm) জলপাইগুড়ি সদর ব্লকের...

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপট অব্যাহত দক্ষিণে, স্বস্তি ফিরবে কবে?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গজুড়ে অস্বস্তিকর গরমের দাপট বজায়...

Strict Guidelines | অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মন্তব্য নয়! নবান্নের নিষেধাজ্ঞার খাঁড়ায় রাজ্য সরকারি কর্মীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এবার রাজ্যের সরকারি আধিকারিকদের (WB...