রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

‘কেন এলি?’ জেলে মেয়ের সঙ্গে দেখা হতেই আবেগে প্রশ্ন অনুব্রতর

শেষ আপডেট:

নয়াদিল্লি: বাবার পর মেয়েরও ঠাঁই সেই তিহাড় জেলে। শনিবার অনুমতি নিয়ে জেলেই দেখা করলেন তাঁরা। তবে মেয়ে সুকন্যাকে বন্দিদশায় দেখে আর স্থির থাকতে পারলেন না বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মেয়েকে দেখে আবেগে অনুব্রতর প্রশ্ন, ‘কেন এলি দিল্লিতে?’ কারণ, মেয়ে দিল্লি এসেছে বলেই গ্রেপ্তার হয়ে জেলবন্দি। না এলে হয়ত সে ভালো থাকত বাড়িতে।

একই জেলে থাকলেও অনুব্রত ও সুকন্যার মধ্যে অনেকটাই দূরত্ব। তাই দেখা করার জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তাঁরা। শনিবার দেখা করার অনুমতি মেলে। সেইমতো তাঁদের দেখা হয়। জেল সূত্রে খবর, অনুব্রত বারবার মেয়ের কাছে জানতে চান, ‘তোকে তো দিল্লি আসতে বারণ করেছিলাম। তুই কেন এলি? কার কথায় এলি?’

এর আগে মেয়ের গ্রেপ্তারির খবর পেয়ে ভেঙে পড়েছিলেন অনুব্রত। আদালতে পেশের সময় ইডি অফিসারকে সামনে পেয়ে তাঁর হাত ধরে আবেগঘন গলায় অনুব্রত বলে উঠেছিলেন, ‘মেয়েটাকে গ্রেপ্তার করলেন! আপনার বিবেক বলে কিছু আছে তো নাকি?’

গত অগাস্ট মাস থেকে জেলবন্দি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। মাসখানেক হল তদন্তের স্বার্থে আসানসোল জেল থেকে তাঁকে দিল্লির তিহাড় জেলে নিয়ে এসেছে ইডি। গোরু পাচার মামলায় ইডি ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে। তাতে অনুব্রতর জড়িত থাকার কথা উল্লেখ আছে। আর সেই টাকা মেয়ের অ্যাকাউন্টে দিয়েছেন বলে উল্লেখ রয়েছে চার্জশিটে। সুকন্যা স্কুল শিক্ষিকা হওয়া সত্ত্বেও কীভাবে কোটি টাকার মালিক, সেই প্রশ্নের উত্তরে অসংগতি পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। সপ্তাহখানেক আগে মেয়ে সুকন্যাও ইডি দপ্তরে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। প্রথম দু’দিন ইডি হেপাজতে থাকার পর তাঁরও তিহাড় জেলে ঠাঁই হয়েছে। বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Petrol Diesel Price | মধ্যবিত্তের স্বস্তি না অস্বস্তি? রবিবারের সকালে পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিশ্বজুড়ে...

Asha Bhosle | হাসপাতালে চিকিৎসাধীন আশা ভোঁসলে! কী হয়েছে কিংবদন্তি গায়িকার?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সঙ্গীত জগতের নক্ষত্রপতন এড়াতে প্রার্থনায়...

Katihar | মেলা দেখে ফেরার পথে বিপত্তি! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১০ জন, আহত অনেকে

কিশনগঞ্জ: মেলা দেখে ফেরা হল না বাড়িতে! রাস্তাতেই ভয়াবহ দুর্ঘটনায়...

Karnataka | কর্ণাটকের পাহাড়ে নিখোঁজ কেরালার কিশোরীর রহস্যমৃত্যু! অপহরণের সন্দেহ পরিবারের, ঘনীভূত হচ্ছে রহস্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছোটবেলায় পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার...