হাতে ঝোলা, পুরোনো টি শার্ট পড়ে স্কুটিতে অরিজিৎ! গায়কের সাদামাটা লুককে কুর্নিশ জানাল নেটপাড়া

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আয় কোটি কোটি টাকা তবুও তাঁর পা যেন মাটিতেই। হাতে বাজারের ঝোলা, পরনে পুরোনো টি-শার্ট- ধুতি প্যান্ট, মাথায় ফেট্টি বাঁধা। ঠিক এই অবস্থাতেই জিয়াগঞ্জের রাস্তায় ফের দেখা মিলল সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং এর। মাঝেমধ্যেই জিয়াগঞ্জের অলিগলিতে তাঁকে দেখা যায়। কখনও ছেলেকে স্কুলে পৌঁছতে যাচ্ছেন, কখনও আবার অন্য কোনও কাজে।

কর্মসূত্রে মুম্বইয়ে থাকলেও বছরের অনেকটা সময়ই তিনি নিজের শহরে থাকেন। সেখানে মাঝেমধ্যেই ক্যামেরাবন্দি হতে দেখা যায় অরিজিৎকে। এমনই এক সকালে বাজারের ব্যাগ হাতে দেখা গেল গায়ককে। মুদির দোকানে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলেন তিনি। তাঁকে এমন সাধারণ ভাবে দেখে অবাক এলাকার সকলেই। কেউ কেউ আবার তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কেমন আছেন? অরিজিতও উত্তর দিয়েছেন। হাঁটতে হাঁটতে তিনিও বললেন, ‘আরে তোমরা ভাল আছ তো? কী খবর?’ গায়কের থেকে উত্তর পেয়ে খুশি তাঁরাও। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই সকলের একটাই মন্তব্য, ‘এতো সাধারণ কেউ কি করে হতে পারেন!’

 

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Monsoon Update | সঠিক সময়ই বর্ষার এন্ট্রি! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কি তবে শুধুই অস্বস্তি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র দাবদাহের মাঝেই অবশেষে স্বস্তির...

CM Shuvendu Adhikari | ভোটে জিতেই ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর, তবে জুড়লেন ‘একুশের’ শর্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচন (WB Assembly...

WB Assembly Session 2026 | বিধানসভার অন্দরে রণক্ষেত্র! বন্দে মাতরম থেকে স্লোগান যুদ্ধ—এক উত্তাল শুক্রবারের ইতিবৃত্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন...