পরিদর্শনে আসবে কেন্দ্রীয় দল! খবর আসতেই বদলে গেল হাসপাতালের পরিষেবা

শেষ আপডেট:

বালুরঘাট: পরিদর্শনে আসছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল। আর এই খবরেই নড়েচড়ে বসল বালুরঘাট জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা বা চালু না হওয়া পরিষেবাগুলিকে চালু করার প্রক্রিয়া শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমআরআই পরিষেবা এত তড়িঘড়ি যেমন চালু করা হচ্ছে, তেমনি ডায়ালিসিস পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও সেই পরিষেবাও আচমকা স্বাভাবিক করা গিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি ইচ্ছাকৃতভাবে এই পরিষেবাগুলি বন্ধ রাখা হয়। যদিও জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন, চিকিৎসক সংকট রয়েছে হাসপাতালে। চিকিৎসক চেয়ে রাজ্যের কাছে বারবার আবেদন করা হয়েছে। যেটুকু পরিকাঠামো রয়েছে, তার মধ্যে দিয়ে রোগী পরিষেবা দিতে চেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যেই নতুন নতুন বিভাগ চালু করা হচ্ছে।

এদিন হাসপাতালে পরিদর্শনে যান জেলাশাসক বিজিন কৃষ্ণা। ঘুরে দেখেন ডায়ালিসিস ইউনিট, সিসিইউ ইউনিট ও এমআরআই বিভাগ। তাঁর সঙ্গে ছিলেন সিএমওএইচ সুদীপ দাস, অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার সহ অন্যরা। চলতি মাসের ২৬,২৭ ও ২৮ এই তিনদিনের পরিদর্শনে আসবে ওই প্রতিনিধি দল। জানা গিয়েছে, রোগী পরিষেবা, ওয়ার্ডের পরিকাঠামো, স্বচ্ছতা সহ নানা বিষয়ে নজরদারি চালাবে তাঁরা। রোগী ও রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলবে প্রতিনিধি দল। এইসব বিষয়ের ওপরে প্রতিনিধি দল যে রিপোর্ট দেবে তার ভিত্তিতে জাতীয় শংসাপত্র মিলবে হাসপাতালের।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | তদন্ত চলবে, তবে মিলল স্বস্তি! হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

Elephant Attack | প্রাতর্ভ্রমণে বেরিয়ে ফেরা হল না বাড়ি! চা বাগানে হাতির হানায় মৃত্যু বৃদ্ধের

ফালাকাটা: ফের হাতির হানায় প্রাণ হারালেন এক বৃদ্ধ (Elephant...

Road Accident | ময়নাগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, স্কুল যাওয়ার পথে টোটো উল্টে মৃত্যু খুদে ছাত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ির জল্পেশ মোড়...

Re-Election 2026 | ফলতায় পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ৪২.৮৩ শতাংশ ভোট, এলাকাছাড়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফলতায় পুনর্নির্বাচনের (Re-Election 2026) দিন...