Arms recovered | পূর্ণিয়ায় নাকা চেকিংয়ে ধরা পড়ল ২ কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার ৫টি কার্তুজ সহ পিস্তল   

শেষ আপডেট:

কিশনগঞ্জঃ নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল দুই কুখ্যাত দুষ্কৃতী। শনিবার রাতে বিহারের পূর্ণিয়া থানার অধীন খাজাঞ্চী হাট এলাকা থেকে দুই দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পূর্ণিয়ার খাজাঞ্চী হাট এলাকার জনতা চকে পুলিশের নাকাচেকিং চলছিল। সেই সময় একটি বাইকে চেপে দুই যুবককে আসতে দেখে পুলিশ তাদের দাঁড় করিয়ে তল্লাশি চালায়। সেই সময়ই তাদের হেপাজত থেকে উদ্ধার হয় পাঁচটি তাজা কার্তুজ সহ একটি পিস্তল। পূর্ণিয়া সদর মহকুমা পুলিশ আধিকারিক পুস্কর কুমার জানান, ধৃতরা কুখ্যাত দুষ্কৃতী। আগেও অস্ত্রসহ পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের। এরা মূলত আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই করত। রবিবার ধৃতদের পূর্ণিয়া আদালতে তোলা হলে জেল হেপাজতে পাঠানো হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | মেদিনীপুরের ব্যাটন এবার অভিষেকের হাতে? হলদিয়ার সভা থেকে বড় ঘোষণা মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হলদিয়ার (Haldia) সভা থেকে মেদিনীপুর...

CM Mamata Banerjee | “শিল্প এবং কৃষি আমার দুই ভাই-বোন”, হলদিয়ায় দাঁড়িয়ে কি কোনো বড় মাস্টারস্ট্রোক দিলেন মমতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ময়দানে পূর্ব মেদিনীপুর মানেই...

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...