Kishanganj | হেপাজতে প্রচুর ক্রেডিট-ডেবিট কার্ড, ডলার, ভারত-নেপাল সীমান্তে ধৃত বাংলাদেশি

শেষ আপডেট:

কিশনগঞ্জ: অনুপ্রবেশের অভিযোগে ভারত-নেপাল সীমান্তে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক সহ ২ জন। শনিবার রাতে কিশনগঞ্জের দিঘলব্যাংক বাজারে এসএসবির-১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাঁদের গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শফিউল আলম (৫৫), আদি বাড়ি বাংলাদেশে। অপরজন মালদার মহম্মদ মুখলেশ্বর(৩০)। শফিউল বর্তমানে আমেরিকার নাগরিক। ১৭ বছর ধরে আমেরিকায় রয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

এসএসবি-১২ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট বর্জিত সিং খবর পান, একজন বাংলাদেশি নাগরিক দিঘলব্যাংক বাজারে প্রবেশ করেছেন। এরপর এসএসবির বিশেষ দল দিঘলব্যাংক বাজার থেকে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। শফিউলের থেকে দেশ-বিদেশের নয়টি ক্রেডিট, ডেবিট, ক্যাসিনো কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া আমেরিকার নিউজার্সির অটো ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন ধরনের নথিপত্র উদ্ধার হয়েছে।

তল্লাশি চালিয়ে বাংলাদেশির থেকে আমেরিকান ডলার, নেপালের মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে। শফিউল জানিয়েছেন, ১৭ বছর ধরে আমেরিকায় আছেন তিনি। ওই বাংলাদেশি নাগরিক নেপাল হয়ে কেন ভারতীয় ভূখণ্ডে  প্রবেশ করেছেন, তার তদন্ত করছে দিঘলব্যাংক থানা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bhawanipore Election Result | ভবানীপুরে ২৬৭ বুথের ২০৭টিতেই দাপট পদ্মর! নিজের ওয়ার্ডেই শুভেন্দুর কাছে পরাস্ত মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও...

Mathabhanga | ভোট মিটতেই ‘নিখোঁজ’! ১৫ দিন ধরে দেখা নেই সভাপতির, শুনশান কার্যালয়, তুঙ্গে জনক্ষোভ

বুল নমদাস, নয়ারহাট: ভোটপর্ব মিটে গিয়েছে। কিন্তু ভোটগণনার দিন...

Fake building plan scam | দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশচক্র! শিকার খুঁজতে এলাকায় ‘রেইকি’

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটায় (Dinhata) এখন সবচেয়ে চর্চিত বিষয়...