‘সিবিআই আমাকে ফাঁসাচ্ছে’, জামিন পেয়েই বিস্ফোরক দাবি বিকাশ মিশ্রের

শেষ আপডেট:

রাজা বন্দোপাধ্যায়,আসানসোল: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চারদিনের সিবিআই হেপাজত শেষে মঙ্গলবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত থেকে জামিন পেলেন কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। এরপর আদালত থেকে বেরিয়ে বিকাশ মিশ্র সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, সিবিআই তাঁকে ফাঁসাচ্ছে। তবে এই চারদিন সিবিআই হেপাজতে থাকাকালীন অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়েছে কিনা, তা নিয়ে সরাসরি বিকাশ কোনও মন্তব্য করতে চাননি। যদিও সিবিআই সূত্রের খবর, গত ১৩ মে অনুপ মাঝি ওরফে লালাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডাকা হয়েছিল। সেদিনই লালার মুখোমুখি বসানো হয়েছিল বিকাশকে।

গত ১২ মে আসানসোলে বিশেষ আদালত থেকে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিকাশকে চারদিনের হেপাজতে নিয়েছিল। সেই চারদিনের হেপাজত শেষে মঙ্গলবার সকালে তাঁকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করে। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের তদন্তকারী অফিসার বা আইওর কাছে মামলার কেস ডায়েরি চান। তা দেখে বিচারক আইওর কাছে জানতে চান, মূল অভিযুক্তর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে? তখন আইও বলেন, হ্যা, ‘ইন জেনারেল’ যা করার তা করা হয়েছে। এরপর বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশ মিশ্রকে জামিন দেন। তিনি নির্দেশ দিয়ে বলেন, ‘হাইকোর্ট বিকাশ মিশ্রকে যে শর্তে জামিন দিয়েছে, এদিন থেকে সেইসমস্ত শর্ত জামিনের ক্ষেত্রে বলবৎ থাকবে।‘

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

EPFO | হোয়াটসঅ্যাপেই মিলবে পিএফ-এর যাবতীয় তথ্য! কীভাবে? জেনে নিন… 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের...