‘তলায় তলায় সেটিংটা বোঝা দরকার’, বিজেপি-কংগ্রেস আঁতাত নিয়ে সরব অভিষেক

শেষ আপডেট:

মালদা: এবার কংগ্রেস-বিজেপির আঁতাতের অভিযোগে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘির উপনির্বাচনের বিজেপি-কংগ্রেসের আঁতাতের অভিযোগ করেছিলেন তিনি। বৃহস্পতিবার মালদার মানিকচকের এনায়েতপুরের জনসভা থেকেও একই অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যে সেটিংয়ের অভিযোগ তোলে বাম-কংগ্রেস। এবার সেই সেটিংয়ের অভিযোগে কংগ্রেসকে বিদ্ধ করলেন অভিষেক। পঞ্চায়েত ভোটের আগে বিজেপির সঙ্গে তলেতলে কংগ্রেসের সেটিংয়ের অভিযোগ তুললেন।

এদিন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘অধীর চৌধুরী দিদির পুলিশ চায় না অমিত শার পুলিশ চায়। নরেন্দ্র মোদির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, যে অমিত শা বলছে আমরা বাংলায় এনআরসি করব, সেই অমিত শার অধীনে যে সিআরপিএফ, যে অমিত শাকে সুরক্ষা দিচ্ছে, সেই একই সিআরপিএফ গিয়ে অধীর চৌধুরীকে সুরক্ষা দিচ্ছে। তলায় তলায় সেটিংটা আপনাদের বোঝা দরকার। যদি আপনি দেখাতে পারেন, গত ১০ বছরে অধীর চৌধুরী ১০০ দিনের কাজের জন্য একটা বৈঠক দিল্লিতে করেছে, তাহলে আমি মালদায় আজীবন পা রাখব না।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mathabhanga | ভোট মিটতেই ‘নিখোঁজ’! ১৫ দিন ধরে দেখা নেই সভাপতির, শুনশান কার্যালয়, তুঙ্গে জনক্ষোভ

বুল নমদাস, নয়ারহাট: ভোটপর্ব মিটে গিয়েছে। কিন্তু ভোটগণনার দিন...

Fake building plan scam | দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশচক্র! শিকার খুঁজতে এলাকায় ‘রেইকি’

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটায় (Dinhata) এখন সবচেয়ে চর্চিত বিষয়...

Alipurduar | নির্মীয়মাণ মহাসড়ক নিয়ে বাড়ছে ক্ষোভ, সার্ভিস রোডে হাঁটুসমান জল, ভোগান্তি

সুভাষ বর্মন, ফালাকাটা: বৃষ্টি হলেই আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা-সলসলাবাড়ি মহাসড়কে...