বড় নির্দেশ দিল দিল্লির আদালত, এবার প্রবল চাপে পড়লেন অনুব্রত মণ্ডল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় ফেরা হল না অনুব্রত মণ্ডলের। আপাতত তিহাড় জেলেই থাকতে হবে তাঁকে। আজই আসানসোল জেলে স্থানান্তরিত করার অনুব্রত মণ্ডলের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট। ফলে স্বাভাবিকভাবেই চাপে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

গরুপাচার মামলায় দিল্লি যাওয়া নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল অনুব্রত মণ্ডলের। আদালতেও এনিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। কিন্তু শেষ অবধি সুবিধে হয়নি কেষ্টর। শেষ পর্যন্ত দিল্লিতেই যেতে হয় অনুব্রতকে। সেখানে ইডি হেপাজত শেষ হতেই অনুব্রতর ঠাঁই হয়েছে তিহাড় জেলে। ইতিমধ্যে ১ মাসেরও বেশি সময় তিহাড়ে কাটিয়ে ফেলেছেন অনুব্রত। সম্প্রতি তার মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেপ্তার করে তিহাড়ে রেখেছে ইডি। এই পরিস্থিতিতে আসানসোল জেলে ফিরতে চাইছেন অনুব্রত মণ্ডল। এই মর্মে দিল্লির রাউস অ্যাভিনিয় আদালতে বিচারক রঘূবীর সিংয়ের এজলাসে মামলা দায়ের করেন অনুব্রত। কিন্তু সেই আর্জি খারিজ করল আদালত।
গরু পাচার মামলার অন্য অভিযুক্ত সায়গল হোসেনও বর্তমানে রয়েছেন ওই জেলে। এদিন আদালতে তাঁর আসানসোলে ফেরার আর্জি খারিজ হয়ে যাওয়ায় যথেষ্টই হতাশ অনুব্রত মণ্ডল।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...

Baishakhi Banerjee | “আমার মুখে অ্যাসিড, মেয়েকে খুনের ছক”— বিস্ফোরক বৈশাখীর নিশানায় তৃণমূলের ‘প্রভাবশালী’ নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০১৭ সালের এক বর্ষণমুখর আগস্টের...