‘তীব্র গরমে হতেই পারে’, বাজি কারখানায় পরপর বিস্ফোরণ নিয়ে দাবি সৌগতর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একের পর এক বিস্ফোরণের ঘটনায় তোলপাড় রাজ্য। রাজ্যে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। এরই মাঝে বিস্ফোরণ নিয়ে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিলেন দমদমের তৃণমূল সাংসদ তথা পদার্থবিদ্যার অধ্যাপক সৌগত রায়। তাঁর দাবি, ‘তীব্র গরম পড়েছে। এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইড বাইরে রাখলে তা বিস্ফোরণ হতেই পারে।’ সৌগত আরও জানিয়েছেন, রাজ্যের আরও ৩৮ হাজার গ্রামে কোথায় কোথায় বোমা রয়েছে, এটা পুলিশের পক্ষে জানা সম্ভব নয়।

এদিকে, প্রবীণ সাংসদের এহেন মন্তব্যকে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপি কাউন্সিলার সজল ঘোষের কথায়, ‘প্রাক্তন অধ্যাপকের মাধ্যমে বোমার ফর্মুলা সবার কাছে ছড়িয়ে গেল। যদি অধ্যাপক সম্বোধন এখন আর ওঁর সঙ্গে যায় না। রোদ বা গরমে শুধু বোমাই ফাটে না, কেউ কেউ মানসিক ভারসাম্য হারান।’ পাশাপাশি, রাজ্যে একের পর এক বিস্ফোরণের ঘটনা নিয়ে একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কীভাবে তিনি পুলিশকে ক্লিনচিট দিতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RDSS Scheme Corruption | ১৫০০ কোটির বিদ্যুৎ কেলেঙ্কারি! অরূপের আমলে ‘সোনাদা’র সিন্ডিকেটের প্রাতিষ্ঠানিক লুট

(আমজনতার দেওয়া করের টাকায় ফুলেফেঁপে উঠছে সিন্ডিকেটের কারবারিদের সম্পত্তি।...

United Nations | হরমুজে নৌ-নিরাপত্তা বিঘ্নিত কেন? রাষ্ট্রপুঞ্জে সরব ভারতের প্রতিনিধি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌপরিবহণের নিরাপত্তা...

VIP Security Cut | অভিষেকের পর এবার রাজীব-কুণালদের পালা, তৃণমূল হেভিওয়েটদের নিরাপত্তায় কোপ লালবাজারের!  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় (VIP Security...