শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

তৃণমূলনেত্রীর বাড়ির পাশে বিস্ফোরণ, সেপটিক ট্যাংকে মিলল বোমা! শোরগোল মালদায়

শেষ আপডেট:

সামসী: তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়ির পাশে বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে শোরগোল। মালদার মালতিপুরের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামের ঘটনা। এমনকি, ওই তৃণমূলনেত্রীর বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে মিলেছে জারভর্তি তাজা বোমাও। ঘটনার পর থেকেই তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।

রবিবার সকালে পঞ্চায়েত সদস্য মুনতারা বিবির বাড়ির এলাকায় কয়েকটি বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে সেখানে জড়ো হন আশপাশের লোকজন। ঘটনাস্থলে পৌঁছোয় চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী। এলাকায় তল্লাশি চালাতেই ওই পঞ্চায়েত সদস্যের বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে এক জারভর্তি তাজা বোমা পাওয়া যায়। ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন চাঁচল-২ ব্লক কংগ্রেসের দাপুটে নেতা তথা ১৯ নম্বর জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থী এমদাদুল হক। তিনি বলেন, ‘বোমাবাজি, দুর্নীতি, সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের কালচার। ওদের কাছে এর থেকে আর ভালো কিছু আশা করা যায় না।’

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন মালতিপুরের বিধায়ক তথা শাসকদলের জেলা সভাপতি আব্দুর রহিম বকসি। তিনি বলেছেন, ‘তৃণমূল কংগ্রেস শান্তির রাজনীতিতে বিশ্বাসী। কেউ বা কারা তাঁদের দলের সদস্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা ফাঁসানোর জন্য বোমাগুলি রেখে গিয়েছে। হয়তো এটা কংগ্রেসের ষড়যন্ত্র হতে পারে। বিষয়টি পুলিশকে দেখতে বলা হয়েছে। পুলিশি তদন্তেই আসল রহস্য উদঘাটন হবে।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Ratua Murder | বন্ধুকে মেরে দেহ কুয়োয়, জগবন্ধুটোলা গ্রামের ঘটনায় গ্রেপ্তার ৩ কিশোর

শেখ পান্না, রতুয়া: ঝগড়া থেকে মারামারি। মারতে মারতে একেবারে...

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা 

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: পরিস্রুত পানীয় জল এবং স্যানিটেশনের কাজ...

Bratya Basu | দুর্নীতি করলে কাউকে রেয়াত নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে হুঁশিয়ারি ব্রাত্যর  

রাহুল দেব, রায়গঞ্জ: ‘দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে...

Kaliachak | লক আপে নির্যাতন, থানায় আটকে সুচের খোঁচা  

সেনাউল হক, কালিয়াচক: বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে খুনের মামলায় জড়িত...