আমবাগানে পড়ে ব্যাগভর্তি বোমা, আতঙ্ক বৈষ্ণবনগরে

শেষ আপডেট:

বৈষ্ণবনগর: আমবাগান থেকে উদ্ধার হল প্রচুর বোমা। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মালদা জেলার বৈষ্ণবনগরের কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের জয়েনপুর গ্রামে। শনিবার বোমাগুলি উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড।

জয়েনপুর গ্রামের সিদ্দিক মাস্টারপাড়া এলাকায় একটি আমবাগানে কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। কাছে গিয়ে তাঁরা দেখেন, ব্যাগগুলিতে বোমা ভর্তি রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানায়। পুলিশ ও বম্ব স্কোয়াড এসে বোমাগুলি উদ্ধার করে। বিকেলে সেগুলি নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ১১টি বোমা উদ্ধার হয়েছে। তারমধ্যে আটটি কৌটো বোমা ও তিনটি প্লাস্টিকের বল বোমা রয়েছে। কোথা থেকে এত সংখ্যক বোমা এল, সেগুলি এলাকায় কারাই বা রেখে গিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

BJP Govt in WB | সরকার চলবে সংবিধান মেনে, কাজে হস্তক্ষেপ করবে না দল! স্পষ্ট বার্তা শমীক ভট্টাচার্যের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক:  রাজ্যে নতুন সরকার (BJP Govt...

CM Suvendu Adhikari | হিমন্তের শপথে আমন্ত্রিত শুভেন্দু, আগামীকালই অসমে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের রাজ্য অসমে (Assam)...

Mothabari Case | মোথাবাড়ি-কাণ্ডে এনআইএ-কে ডেডলাইন দিল সুপ্রিম কোর্ট! ২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মালদার মোথাবাড়িতে এসআইআরের (SIR) কাজে...

ABVP flag hoisting | চাঁচল কলেজে এবিভিপির পতাকা উত্তোলন, গঙ্গাজল দিয়ে ‘শুদ্ধিকরণ’ ঘিরে তুঙ্গে রাজনৈতিক পারদ

সামসী: সোমবার সকালে চাঁচল কলেজে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী...