বাজ পড়ে মৃত্যু নাবালকের

শেষ আপডেট:

কিশনগঞ্জ: বাজ পড়ে মৃত্যু হল ১০ বছরের এক নাবালকের। মৃতের নাম পীযূষ কুমার সিং। ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়ার সিকটি গ্রামে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি নামে। সেই সময় মাঠ থেকে গোরু নিয়ে বাড়ি ফিরছিল পীযূষ। হঠাৎই বাজ পড়ে গুরুতর জখম হয় সে। গ্রামবাসীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই নাবালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

এদিন প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে কিশনগঞ্জের বিভিন্ন এলাকা। যদিও রাজ্য আবহাওয়া দপ্তর সোমবার রাত থেকেই জেলায় হলুদ সতর্কতা জারি করেছিল। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। কিন্তু বেলা ১২টা নাগাদ হঠাৎই ঝড় ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঝড়ে ঠাকুরগঞ্জের বিস্তীর্ণ এলাকার রাস্তায় বড় বড় গাছ উপড়ে পড়েছে। কিছু কিছু জায়গায় ফসলেরও ক্ষতি হয়েছে বলে খবর।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu | জাদুসংখ্যা বিজয়ের ঝুলিতে, কংগ্রেসের পাশাপাশি এবার বামের সমর্থনে মসনদে ‘থলপতি’!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। প্রয়োজনীয় ‘জাদুসংখ্যা’...

Madhyamik Result 2026 | মেধাতালিকায় জয়জয়কার: রাজ্যে পঞ্চম ও মেয়েদের মধ্যে প্রথম ইসলামপুরের বেদাশ্রুতি

ইসলামপুর: উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) মুকুটে জুড়ল আরও এক...

Odisha | আইনরক্ষকই যখন ভক্ষক! ধর্ষণের চেষ্টার অভিযোগে ওডিশায় মর্মান্তিক পরিণতি পুলিশ কর্মীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওডিশায় এক মহিলাকে উত্ত্যক্ত করা...

Madhyamik Result 2026 | মাধ্যমিকে সপ্তম কালিয়াগঞ্জের মহাকাশ! পুলিশ বাবার ছেলের স্বপ্ন এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া

কালিয়াগঞ্জ: রায়গঞ্জের পাশাপাশি এবার কালিয়াগঞ্জেও মাধ্যমিকের জয়জয়কার (Madhyamik Result...