২১ মে উত্তরবঙ্গ সম্মেলনের ডাক দিল বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টিজিটি স্কেল সহ একাধিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন করছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন(বিজিটিএ)। এবার এই সংগঠনের তরফে উত্তরবঙ্গ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। আগামী ২১ মে ধূপগুড়ি হাইস্কুলে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল, রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচর্য্য সহ রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা। এ প্রসঙ্গে ধ্রবপদ ঘোষাল বলেন, ‘আমরা টিজিটি স্কেল, নবম দশম শিক্ষকদের কনফার্মেশন সহ একাধিক দাবি নিয়ে এককভাবে শীঘ্রই রাস্তায় নামব। আমাদের সম্মেলনে উত্তরবঙ্গের সমস্ত শিক্ষকদের উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে।’

প্রসঙ্গত, দীর্ঘ ২ বছর করোনা পরিস্থিতির জন্য রাস্তায় নেমে সেভাবে আন্দোলন করেনি বিজিটিএ। ইতিমধ্যে টিজিটি স্কেল সম্পর্কিত মামলাটি সুপ্রিম কোর্ট হয়ে পুনরায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। যার শুনানি শীঘ্রই হবে। পাশাপাশি সংগঠনের দাবি, রাস্তায় নেমে আন্দোলনের জন্য ব্লকস্তর থেকে সংঠনকে সাজিয়ে নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে বিজিটিএ-র রাজ্য সম্পাদক সৌরেণ ভট্টাচার্য বলেন, ‘বিজিটিএ গ্র্যাজুয়েট টিচারদের একটা রক্ষাকবচ। আমরা টিজিটি স্কেলের দাবির পাশাপাশি অন্যান্য সমস্যার সমাধানের জন্যও সর্বদা শিক্ষকদের পাশে আছি।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Murshidabad | জলবন্টন চুক্তি নিয়ে মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ উচ্চপর্যায়ের বৈঠক!

পরাগ মজুমদার,মুর্শিদাবাদ: ৯০-এর দশক থেকে চালু হওয়া অতি গুরুত্বপূর্ণ...

Nagrakata | ডুয়ার্সে বুনো আতঙ্ক: চিতাবাঘের হামলায় জখম ৬, বানারহাটে বাইসনের মৃত্যুতে শোরগোল

নাগরাকাটা: একদিকে চিতাবাঘ, অন্যদিকে বাইসন। বৃহস্পতিবার দুধরনের বুনোকে কেন্দ্র...

Howrah Station | হাওড়া স্টেশনে নাশকতার ছক? মিথিলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের নেপথ্যে ভাইরাল সিসিটিভি ফুটেজ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ হাওড়া স্টেশনে (Howrah Station) মিথিলা...

Balurghat | ফের তৃণমূল নেতা গ্রেপ্তার: তোলাবাজি ও টেন্ডার দুর্নীতির অভিযোগে ধৃত ‘ডাকু’ কৌশিক

সুবীর মহন্ত, বালুরঘাট: চাকরি দুর্নীতির পর এবারে কাটমানি, তোলাবাজির...