মজার ছলে পড়েই বাজিমাত, আইসিএসইতে দেশে প্রথম বর্ধমানের সম্বিৎ

শেষ আপডেট:

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: রবিবার প্রকাশিত হয়েছে সিআইএসসিই বোর্ডের আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফলাফল। এদিন বিকেল ৩টেতে ফল প্রকাশ করে বোর্ড। আইসিএসই-তে দেশে প্রথম হয়েছে বাংলার সম্বিৎ মুখোপাধ্যায়। সে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র। তার সাফল্যে গর্বিত জেলাবাসী।

বর্ধমান শহরের পার্কাসরোড এলাকায় সম্বিতের বাড়ি। যদিও এখন তারা রয়েছে কলকাতার লেকটাউনের বাড়িতে। ৯০০ নম্বরের মধ্যে ৮৯২ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সম্বিৎ। এই মেধাবী ছাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়।

রেজাল্ট বের হওয়ার পর সম্বিতের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সে বলে, ‘পড়াশোনাকে আমি বরাবরই মজার ছলে নিয়েছি। কখনই চাপ ভাবিনি। পড়াশোনার জন্য একটা রুটিন তৈরি করেছিলাম। সেই রুটিন মেনে নিয়মিত ৭-৮ ঘণ্টা পড়তাম। পরীক্ষা এগিয়ে এলে একটু বেশি সময় পড়তাম।’

’সেলফ স্টাডি’ তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছে সম্বিৎ। ৯০০ নম্বরের পরীক্ষায় ইংরেজিতে ৯৯, বাংলায় ৯৫, ইতিহাস ও সিভিক্সে ১০০, ভূগোলে ৯৯, অংকে ১০০, পদার্থবিদ্যায় ৯৯, রসায়নে ১০০, জীববিদ্যায় ১০০ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১০০ নম্বর পেয়েছে এই কৃতী ছাত্র।

সম্বিৎ জানিয়েছে, তার লক্ষ্য আইআইটিতে সুযোগ পাওয়া। ভবিষ্যতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় সে। অনলাইন না অফলাইন, কোন মেথডের পড়াশোনা বেশি পছন্দের? এই প্রশ্নের উত্তরে সম্বিতের জবাব, পড়াশোনা করতে চাইলে অনলাইন বা অফলাইন কোনও ব্যাপার নয়। গিটার বাজাতে, ছবি আঁকতে ভালোবাসে সম্বিৎ। এছাড়া দাবা খেলতে ও ক্রিকেট খেলা দেখতেও সে ভালোবাসে। দেশের সেরা হওয়ার জন্য বাবা-মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং গৃহশিক্ষকের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে এই কৃতী ছাত্র।

সম্বিতের বাবা মনোজ মুখোপাধ্যায় একজন বিজ্ঞানী। মা সুতপা মুখোপাধ্যায় দেবীপুর স্টেশন গার্লস হাইস্কুলের শিক্ষিকা। ছেলের সাফল্যে তাঁরা খুশি।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

KKR vs CSK IPL 2026 | দিশাহীন বোলিং, মন্থর ব্যাটিং— সিএসকে-র কাছে ৩২ রানে হেরে পয়েন্ট টেবিলের ‘লাস্ট বয়’ কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের পয়েন্ট টেবিলে সবার শেষ...

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

Naushad Siddiqui | ‘তৃণমূল ও বিজেপি একে অপরের পরিপূরক’, পান্ডবেশ্বরের জনসভা থেকে হুঙ্কার নওশাদের

পান্ডবেশ্বর: দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা স্কুল ময়দানে মঙ্গলবার সিপিএম...

Modi-Trump phone call | “ভারত আপনাকে ভালোবাসে!” ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিটের ফোনালাপে বার্তা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ইরান যুদ্ধবিরতির পরই বিশ্ব রাজনীতিতে...