দু’দিন নিখোঁজ থাকার পর নদী থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার

শেষ আপডেট:

নিশিগঞ্জ: দু’দিন নিখোঁজ থাকার পর নদী থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার হল। শুক্রবার সকালে কোচবিহার ১ এর চান্দামারিতে কলাভাঙ্গা নদীতে দেহ উদ্ধার হয়। মৃতের নাম, সঞ্জিত দত্ত (৪৭)। চান্দামারি বাজারে দোকান করতেন তিনি। গতকাল বিকেলে নদীতে বাঁশের সাঁকোর নীচে ওই ব্যবসায়ীর সাইকেল উদ্ধার হয়। এদিন সকালে পরিবারের লোকজন ও স্থানীয়রা নদীতে নেমে কচুরিপানার নীচ থেকে তাঁর দেহ উদ্ধার করে।

স্থানীয়দের অনুমান, বুধবার রাতে দোকান করে বাড়ি ফেরার পথে ওই ব্যবসায়ী সম্ভবত সাঁকো থেকে নদীতে পড়ে যান। কয়েক বছর আগে গ্রামের কলাভাঙা সেতুটি ভেঙে যাওয়ার পর নতুন পাকা সেতু আর হয়নি। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...