‘স্কুল তো মিষ্টির দোকান নয়’ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অস্বাভাবিক ফি বৃদ্ধি নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের

শেষ আপডেট:

কলকাতা: বেসরকারি স্কুলে বার্ষিক ফি বৃদ্ধি মামলায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কলকাতার কয়েকটি স্কুলে অস্বাভাবিক ফি বৃদ্ধি নিয়ে মামলা দায়ের হয় আদালতে। তার প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ, ‘স্কুল তো মিষ্টির দোকান নয়? ইচ্ছামতো দাম নির্ধারণ করা হবে।’

প্রসঙ্গত, কলকাতার দু-তিনটি নামি স্কুলে অস্বভাবিক ফি বৃদ্ধি নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা দায়ের হয়। অভিভাবকরা জানান, বিভিন্ন ক্লাসে অত্যধিক ফি বাড়ানো হচ্ছে। ফি দিতে কালঘাম ছুটছে অভিভাবকদের। ফি নিয়ন্ত্রণে তাদের ভূমিকা নিয়ে বোর্ডের আইনজীবীকে প্রশ্ন করা হয়। বোর্ডের তরফে জানানো হয়, এই সিদ্ধান্ত রাজ্যের ওপর নির্ভরশীল। মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন, অনেক স্কুল ফি বাড়ানোর আগে রাজ্য সরকারের অনুমতি নেয় না। কেন ফি বৃদ্ধি করা হয়েছে আগামী শুনানিতে সেই কারণ জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। ৫ জুন মামলার পরবর্তী শুনানি হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ক্রীড়া জগতে নক্ষত্রপতন: চিরনিদ্রায় মোহনবাগান অন্তপ্রাণ ‘টুটু’ বসু (Tutu Bose)

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ময়দান তথা বাংলার ক্রীড়া...

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...