পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের, বিক্ষোভ স্থানীয়দের

শেষ আপডেট:

ফরাক্কা: পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম মহম্মদ কাইফ(২১)। বাড়ি ফরাক্কা থানার খোদাবন্দপুর এলাকায়। এদিন সকালে বাড়ি থেকে বাইকে করে জাতীয় সড়ক ধরে ঔরঙ্গবাদ বিএড কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল ছেলেটি। রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। এরপরই দুর্ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।

প্রত্যক্ষদর্শী জাহিরুল ইসলাম বলেন, ছেলেটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। সামনে একটা বাস দাঁড়িয়েছিল আর পিছন থেকে একটা ছয় চাকার লরি দ্রুতগতিতে এসে ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঘটনাস্থলে ছেলেটি পড়ে গিয়ে নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। এরপরই মারা যায় সে। এখানে বাসস্ট্যান্ড থাকলেও বাস দাঁড়ায় না আর টোটো জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকে এবং লোক নিয়েও চলে বলে অভিযোগ। যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Leopard attack | লোকালয়ে চিতাবাঘের তাণ্ডব: তোর্ষা পেরিয়ে পানিশালায় ত্রাস! জখম ৩

দেওয়ানহাট: লোকালয়ে চিতাবাঘের হানা (Leopard attack)! চিতাটির অতর্কিত আক্রমণে...

Kaliachak | মাধ্যমিকে ষষ্ঠ, উচ্চ মাধ্যমিকে নবম! কালিয়াচকের মুখ উজ্জ্বল করল কৃষকের ছেলে শাহাবুদ্দিন

সেনাউল হক, কালিয়াচক: উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান...

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...

BJP Internal Conflict | হরিশ্চন্দ্রপুরে তীব্র ‘গৃহযুদ্ধ’: ক্ষমতা আসতেই আদি-নব্য দ্বন্দ্বে জেরবার বিজেপি!

হরিশ্চন্দ্রপুর: বাংলায় ক্ষমতার অলিন্দে পালাবদল ঘটলেও গোষ্ঠীদ্বন্দ্বের চেনা ছবিটা...