কয়লা পাচার মামলায় দ্বিতীয় চার্জশিট জমা সিবিআইয়ের

শেষ আপডেট:

রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: কয়লা পাচার মামলায় ১০ মাসের মধ্যে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয় চার্জশিট জমা করল সিবিআই। শনিবার সিবিআইয়ের তরফে আইনজীবী রাকেশ কুমার বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে চার্জশিট জমা দিয়েছেন। যদিও এতে বড় কোনও প্রভাবশালীর নাম নেই বলেই খবর। চার্জশিটে নাম রয়েছে মাত্র দুজনের। তাঁরা হলেন সম্প্রতি গ্রেপ্তার হওয়া ইসিএলের প্রাক্তন ডিরেক্টর (টেকনিক্যাল ও ভারপ্রাপ্ত সিএমডি) সুনীলকুমার ঝা ও সিআইএসএফের ইনস্পেক্টর আনন্দকুমার সিং। আপাতত তাঁরা আসানসোলের বিশেষ সংশোধনাগারে রয়েছেন।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, ৩৩ পাতার চার্জশিটে কয়লা পাচারের ক্ষেত্রে সুনীল ও আনন্দের যোগ কতটা রয়েছে, তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। কীভাবে এই দুজন বেআইনিভাবে কয়লা পাচারে অনুপ মাঝি ওরফে লালাকে সাহায্য করেছেন ও কীভাবে তাঁরা টাকা নিয়েছেন, সেটাও রয়েছে দ্বিতীয় চার্জশিটে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

Aadhaar Card | জামুড়িয়ায় পুকুর পাড়ে উদ্ধার গোছা গোছা আধার কার্ড! নেপথ্যে কি বড় কোনো চক্র?

আসানসোল: আসানসোল পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের নন্ডী গ্রামে বুধবার...

Summer Vacation | রাজ্যে তীব্র দাবদাহের জের! বাড়ল গরমের ছুটি, ১ জুনের আগে খুলছে না স্কুল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গ জুড়ে চলা তীব্র গরম...