২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে নজর কেড়েছে চালসার অঙ্কিত

শেষ আপডেট:

চালসা: সরস্বতী, বিশ্বকর্মা, জগরন্নাথের পর এবার নিজ হাতে দুর্গা প্রতিমা তৈরি করছে অঙ্কিত দত্ত। ছোট্ট অঙ্কিত নিজেই নিখুঁত শিল্প সুসমায় গড়ে তুলেছে দুর্গা প্রতিমা। তাঁর তৈরি প্রতিমা ইতিমধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যেও সাড়া ফেলে দিয়েছে। চালসার পরিমল মিত্র নগরের অঙ্কিতের দুর্গা প্রতিমার কথা এখন আশেপাশের সকলেরই মুখে মুখে। অনুপ দত্ত ও মমতা দত্তের ছোট ছেলে অঙ্কিত দত্ত। চালসা গয়নাথ বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণির পড়ুয়া সে। নিজ হাতে অঙ্কিত প্রায় দুই ফুটের দুর্গা প্রতিমা তৈরি করছে। কাজও প্রায় শেষ হয়েছে। মহালয়ার দিন প্রতিমার চক্ষু দান করবে সে।

এর আগেও অঙ্কিত জগন্নাথ, বিশ্বকর্মার প্রতিমা তৈরি করেছে। তবে এই প্রতিমা তৈরির কাজ কারও কাছে শেখেনি সে। মোবাইলে প্রতিমা তৈরির ভিডিও দেখেই তৈরি করেছে। অঙ্কিতের মা মমতা দত্ত বলেন, ‘৫ বছর বয়স থেকেই তার প্রতিমা তৈরিতে আগ্রহ। যেকোনও প্রতিমা দেখেই সে তৈরি করে। প্রতিমা তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের আর্টের কাজও জানে সে। প্রায় দুই মাস থেকে সে দুর্গা প্রতিমা তৈরি করেছে। প্রতিমার অলংকারও নিজেই তৈরি করেছে।‘ অঙ্কিত জানায়, মাটি, খড়, সুতো, কাঠ ইত্যাদি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছে সে। বিভিন্ন ধরণের প্রতিমা নিজ হাতে তৈরি করতে ভালো লাগে তাঁর। বাবা মা সহ পরিবারের সকলই তাঁকে সহযোগিতা করে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

WB Election 2026 | “মুখ্যমন্ত্রী মহিলা হয়েও রাজ্যে নারী সুরক্ষা নেই!” মেখলিগঞ্জে ভোট প্রচারে এসে তোপ হেমা মালিনীর

জামালদহ: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) শেষ মুহূর্তের প্রচারে...

WB Election 2026 | দুর্গম সামান্দেন অভিমুখে রওনা ভোটকর্মীদের, সময় কত লাগবে জানেন?

দার্জিলিং: আগামী ২৩শে এপ্রিল নির্বাচনের (WB Election 2026) প্রস্তুতি নিতে...

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...