প্রাণ বাঁচাতেই গুলি পুলিশের? কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর তদন্তে কী বলছে সিআইডি?

শেষ আপডেট:

কলকাতা: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতেই। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিআইডি তদন্তে। এই নিয়ে ১২ মে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়া হবে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ আধিকারিক ২ রাউন্ড গুলি চালান। এক রাউন্ড শূন্যে এবং দ্বিতীয় গুলিটি সরাসরি মৃতুঞ্জয়কে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ঘটনাস্থল থেকে একটি বুলেট হেড পেয়েছেন তদন্তকারীরা। সেটি ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ আধিকারিকের দাবি, তাঁকে ঘিরে ধরেছিলেন স্থানীয় বাসিন্দারা। ধাক্কাধাক্কিতে তাঁর চশমা ছিটকে পড়ে। সেইসময় তাঁর সার্ভিস পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা হয়। তখন নিজের প্রাণ বাঁচাতে আত্মরক্ষার্থে গুলি চালান তিনি। যদিও স্থানীয়রা তাঁদের বয়ানে পুলিশের ওপর হামলার কথা অস্বীকার করেছেন। এদিকে এই তদন্তে প্রথম থ্রি ডি স্ক্যানার ব্যবহার করা হয়। ঘটনার দিন রাতে যে পুলিশকর্মীরা বিষ্ণু বর্মনের বাড়িতে অভিযানে গিয়েছিলেন তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে।

সম্প্রতি, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জ। থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে থানায় আগুনকাণ্ডে অভিযুক্তদের ধরতে গিয়ে পুলিশের গুলিতে যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে নতুন করে শুরু হয় উত্তেজনা। তোলপাড় হয় রাজ্য রাজনীতি। জল গড়ায় আদালত পর্যন্ত।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RDSS Scheme Corruption | ১৫০০ কোটির বিদ্যুৎ কেলেঙ্কারি! অরূপের আমলে ‘সোনাদা’র সিন্ডিকেটের প্রাতিষ্ঠানিক লুট

(আমজনতার দেওয়া করের টাকায় ফুলেফেঁপে উঠছে সিন্ডিকেটের কারবারিদের সম্পত্তি।...

Itahar | সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে আর্থিক প্রতারণা! ইটাহারে গ্রেপ্তার তৃণমূল নেতা  

ইটাহার: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক...

United Nations | হরমুজে নৌ-নিরাপত্তা বিঘ্নিত কেন? রাষ্ট্রপুঞ্জে সরব ভারতের প্রতিনিধি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌপরিবহণের নিরাপত্তা...