‘ডিএ আন্দোলনকারীদের জন্য ৩৬ হাজার চাকরি গেল’, দাবি মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছে ৩৬ হাজার অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের। সেই ৩৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার দায় কার্যত ডিএ আন্দোলনকারীদের ওপরই চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সেইসব চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। প্রাথমিকে চাকরি বাতিলকে চ্যালেঞ্জ করে সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছে বলেও সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

এদিন ডিএ আন্দোলন নিয়ে বাম-বিজেপিকে একসঙ্গে আক্রমণ শানান মমতা। তিনি আরও বলেন, ‘এবারও তিন শতাংশ ডিএ পেয়েছে ওরা। তারপরও রোজ লড়ছে। যারা মিটিং-মিছিল করছে, তাদের জন্য চাকরি গেল।’ মমতার কথায়, ‘এতগুলো পরিবার অসহায়। অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। কেউ কিছু করে ফেললে কি হবে?’ ডিএ মামলার জেরে বিভিন্ন দপ্তরে নিয়োগ বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি। এদিন ডিএ আন্দোলনকারীদের বিঁধে মমতা জানান, প্রয়োজনের কেন্দ্রের চাকরি বেছে নিতে। তাতে বেশি ডিএ মিলবে। স্পষ্ট জানিয়ে দেন, ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Murshidabad | নিজের আপ্ত সহায়ককে খুনের অভিযোগ! মুর্শিদাবাদে ধৃত দাপুটে তৃণমূল নেতা এনায়েতুল্লা

পরাগ মজুমদার, মুর্শিদাবাদ: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হতেই শেষমেশ আইনের...

NEET-UG 2026 | নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রসায়নের অধ্যাপক! পুণে থেকে গ্রেপ্তার ‘কিংপিন’ কুলকার্নি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে তোলপাড় ফেলা ডাক্তারি প্রবেশিকা...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Durgapur | “দলের কেউ ফাঁসিয়েছে…”, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

রাজা বন্দোপাধ্যায়,দুর্গাপুর: প্রতারণা ও তোলাবাজির অভিযোগে দুর্গাপুর (Durgapur) নগর...