কয়লা পাচার মামলা, বিকাশ মিশ্রকে চারদিনের হেপাজতে নিল সিবিআই

শেষ আপডেট:

আসানসোল: সুপ্রিম কোর্টের নির্দেশমতো কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে চারদিনের জন্য হেপাজতে নিল সিবিআই। শুক্রবার আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী সুপ্রিম কোর্টের গত ১০ এপ্রিলের রায় তুলে ধরে এই নির্দেশ দেন। আগামী ১৬ মে চারদিন হেপাজত শেষে বিচারক বিকাশকে আবার আদালতে পেশ করার নির্দেশ দেন। এর আগে বিকাশকে সিবিআইয়ের হেপাজতে নেওয়ার মামলার শুনানি হয়েছিল ৬ মে। সেদিন বিকাশের আইনজীবী সোমনাথ চট্টরাজ সওয়াল করে বলেছিলেন, সুপ্রিম কোর্টে আবার আবেদন করা হয়েছে। তখন বিচারক ১২ মে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানান। এর মাঝে গত ৮ মে বিকাশের পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্ট নাকচ করে দেয়। বলা হয়, গত ১০ এপ্রিলের নির্দেশ কার্যকর করতে হবে।

এদিন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি শুরু হতেই প্রথমে বিকাশের আইনজীবী সোমনাথ চট্টরাজ ও পরে বিকাশ নিজে বিচারকের কাছে আরও সময় চাওয়ার জন্য আবেদন করেন। প্রায় আধঘন্টা এজলাসে কথোপকথন হয়। কিন্তু বিচারক রাজেশ চক্রবর্তী সেই আবেদন নাকচ করে দিয়ে বলেন, ‘আমার কিছু করার নেই। প্রথমে ১০ এপ্রিল ও পরে ৮ মে সুপ্রিম কোর্টের রায় আছে। তা আমাকে কার্যকর করতে হবে।’ এরপর বিচারক এই মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসার বা আইও উমেশ কুমারের কাছে জানতে চান, এদিন তাঁরা বিকাশ মিশ্র হেপাজতে নিতে প্রস্তুত আছেন কি না? আইও রাজি হওয়ায় বিচারক বিকাশকে চারদিনের জন্য সিবিআই হেপাজতের নির্দেশ দেন। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের যা রায় আছে, তা সিবিআইকে মানতে হবে। ২৪ ঘন্টা অন্তর তাঁর মেডিকেল পরীক্ষা করাতে হবে।’ আগামী ১৬ মে তাঁকে আবার আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Monsoon Update | সঠিক সময়ই বর্ষার এন্ট্রি! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কি তবে শুধুই অস্বস্তি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র দাবদাহের মাঝেই অবশেষে স্বস্তির...

CM Shuvendu Adhikari | ভোটে জিতেই ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর, তবে জুড়লেন ‘একুশের’ শর্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচন (WB Assembly...