কয়লাকাণ্ডে ধৃত ইসিএলের প্রাক্তন কর্তা ও সিআইএসএফ ইনস্পেকটরের ৪ দিনের সিবিআই হেপাজত

শেষ আপডেট:

আসানসোল: কয়লাপাচার মামলায় ধৃত ইসিএলের প্রাক্তন কর্তা সুনীল কুমার ঝাঁ ও সিআইএসএফের ইনস্পেকটর আনন্দ কুমার সিংয়ের চারদিনের জন্য সিবিআই হেপাজত হল। আগামী ১৬ মে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানালেন বিচারক রাজেশ চক্রবর্তী। সেদিন দু’জনকে আবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে।

শুক্রবার সকালে এই দু’জনকে কলকাতার নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকরা সরাসরি আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে আনেন। সকাল সাড়ে ন’টার সময় বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে শুনানি শুরু হয়। সিবিআইয়ের তরফে দু’জনকে চারদিনের জন্য হেপাজতে নেওয়ার আবেদন করা হয়। শুনানির শুরুতেই দু’জনের আইনজীবী শেখর কুণ্ডু সওয়াল করেন। তিনি বলেন, ‘এরা তদন্তে সহযোগিতা করেছেন। তা সত্ত্বেও তাদের গ্রপ্তার করা হল। যা পাওয়া গিয়েছে, তাও তাদের গ্রেপ্তার না হওয়ার আগেই মিলেছে। তা হলে গ্রেপ্তার কেন?’ এদিন দু’জনের আইনজীবী তাদের জামিনের কোনও আবেদন করেননি। আইনজীবী বলেন, ‘চারদিনের বদলে দু’দিনের হেপাজত দেওয়া হোক।’

এদিন সিবিআইয়ের তরফে এই মামলার কেস ডায়েরি জমা দেওয়া হয় বিচারকের কাছে। তাতে অনেক তথ্য রয়েছে। বিচারক এই মামলার আইও এবং সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমারের কাছে বিস্তারিত জানতে চান। শেষ পর্যন্ত বিচারক রাজেশ চক্রবর্তী দু’জনের জামিন নাকচ করে চারদিনের সিবিআই হেপাজতের নির্দেশ দেন।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

Naushad Siddiqui | ‘তৃণমূল ও বিজেপি একে অপরের পরিপূরক’, পান্ডবেশ্বরের জনসভা থেকে হুঙ্কার নওশাদের

পান্ডবেশ্বর: দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা স্কুল ময়দানে মঙ্গলবার সিপিএম...

Beldanga IC Replacement | বেলডাঙার এসডিপিও-র পর এবার আইসি বদল, হাওড়া থেকে নতুন দায়িত্বে আশুতোষ রাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ফের প্রশাসনিক...

Rahul Gandhi | উত্তরবঙ্গে ঝোড়ো প্রচার শেষে অন্ডাল বিমানবন্দরে রাহুল! জেলা নেতাদের দিলেন বিশেষ পরামর্শ

অন্ডাল: উত্তর ও মধ্যবঙ্গে ঝোড়ো নির্বাচনী (WB Election 2026)...