রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

লাগাতার হুমকি ফোন, এবার নিরাপত্তা চেয়ে হাইকোর্টে বিধায়ক বাইরন বিশ্বাস

শেষ আপডেট:

মুর্শিদাবাদ: বিধায়ক হওয়ার পর থেকেই একের পর এক হুমকি ফোন! এবার নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সাগরদিঘির নব নির্বাচিত কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। তাঁর অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকেই তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকেও অভিযোগ জানিয়েছেন। কিন্তু ফল না হওয়ায় এবার তিনি আদালতের দ্বারস্থ হলেন। আগামী সোমবার এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

প্রসঙ্গত, সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের হার বাংলার রাজনীতিতে কার্যত গবেষণার বিষয় হয়ে উঠেছে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাইরন বিশ্বাসের কাছে এই আসনের উপনির্বাচনে ২৩ হাজার ভোটে হেরেছে তৃণমূল।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

PM Modi Siliguri Rally | ‘রিচার ছক্কা আমাকে অনুপ্রাণিত করে’, শিলিগুড়ির মঞ্চে ঘরের মেয়ের দাপট মনে করিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা মোদির  

শিলিগুড়ি: রাজনীতির ময়দানে লড়াইয়ের মাঝেও শিলিগুড়ির জনসভায় উঠে এল...

PM Modi Siliguri Rally | ‘টুকরে টুকরে গ্যাং’-এর মদতদাতা তৃণমূল! শিলিগুড়ির সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...