সম্মতিতে সহবাস ধর্ষণ নয়, অভিযুক্তকে মুক্তি দিয়ে জানাল হাইকোর্ট

শেষ আপডেট:

কলকাতা: সম্মতিতে সহবাস ধর্ষণ নয়। ধর্ষণে অভিযুক্তকে মুক্তি দিয়ে এমনটা জানাল কলকাতা হাইকোর্ট। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বহরমপুর আদালত ২০২১ সালে অভিযুক্তকে সাজা শুনিয়েছিল। তা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশন দাখিল করেছিলেন অভিযুক্ত। সেই মামলায় নিম্ন আদালত তাঁকে বেকসুর খালাস করল।

এছাড়াও এই মামলায় বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে হাইকোর্টে। বলা হচ্ছে, অভিযোগকারিণীর দাবি ছিল, অভিযুক্ত ব্যক্তি তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে। এর ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের নামে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। অভিযোগ ছিল, মেয়েটির যখন ১৩ বছর বয়স তখন একাধিকবার একটি নির্দিষ্ট গ্রামে তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে শুনানির সময়ে জানা যায়, তাঁর বর্তমান বয়স ৩৭ বছর। এও স্পষ্ট হয় বিয়ে করাতে চাপ দেওয়ার জন্য মিথ্যে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগকারিণীর পরিবার ধর্ষণের বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। সবদিক বিচার করার পরই এই রায় দিয়েছে হাইকোর্ট।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Asansol | পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, রণক্ষেত্র এলাকা! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস

রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: শুক্রবার রাতে আসানসোলের (Asansol) রেলপার এলাকায়...

Weather Update | দিনে প্যাচপ্যাচে গরম, রাতে ঝড়-বৃষ্টির তাণ্ডব! আবহাওয়ার মেজাজ নিয়ে বড় সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ আর বৃষ্টির এই লুকোচুরি...

Falta TMC Leader Arrested | ভোটের মুখে ফলতায় চরম উত্তেজনা! মাঝরাতে শ্রীঘরে জাহাঙ্গির ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই...