Cyber fraud | আরারিয়ায় গ্রেপ্তার ৩ সাইবার প্রতারক, উদ্ধার বেশ কিছু নথি ও ডিভাইস  

শেষ আপডেট:

কিশনগঞ্জঃ বিহারের আরারিয়া (Araria) থানা এলাকা থেকে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম (Cyber crime) থানার পুলিশ। অভিযোগ ধৃতরা ব্যাংক সংক্রান্ত প্রতারণার সঙ্গে যুক্ত। অভিযুক্তদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে বেশি কিছু প্রয়োজনীয় সামগ্রী। শুক্রবার তাদের আদালতে তোলা হয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আরারিয়া্র সাইবার ক্রাইম থানার পুলিশ হানা দেয় একটি লজে। সেখানে গিয়ে পুলিশ আটক করে তিন প্রতারককে। এদের বিরুদ্ধে অভিযোগ, ব্যাংক সংক্রান্ত বিভিন্ন প্রতারণার সঙ্গে যুক্ত। অন্যের অ্যাকাউন্ট থেকে নিজেদের অ্যাকাউণ্টে টাকা হাতিয়ে নিতে এরা ওস্তাদ। ধৃতদের কাছ থেকে এদিন উদ্ধার হয়েছে বেশ কিছু ডিভাইস, গুরুত্বপূর্ণ নথি, বিভিন্ন ব্যাংকের বেশকিছু এটিএম কার্ড, ফেক ফিঙ্গার প্রিন্ট, তিনটি মোবাইল ফোন।  এদিন রাত থেকে পুলিশ ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের নামপরিচয় প্রকাশ করে নি।  শুক্রবার ধৃতদের আরারিয়া আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Categories
Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

CM Thalapathy Vijay | রাজনৈতিক চাপে পিছুটান! জ্যোতিষীকে ওএসডি পদ থেকে সরালেন মুখ্যমন্ত্রী বিজয়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথগ্রহণের কয়েক দিনের মধ্যেই বড়সড়...

Hyderabad Jail | কয়েদি সেজে কাটাতে চান একরাত? ২ হাজার টাকার বিনিময়ে সুযোগ দিচ্ছে হায়দরাবাদ জেল

হায়দরাবাদ: ঠিক কেমন হয় জেলের জীবন? কয়েদিদের পোশাক পরে...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...