‘পিছনের খেলা’, ডিএ মামলা পিছনোয় বিস্ফোরক দাবি শুভেন্দুর

শেষ আপডেট:

কলকাতা: ‘পিছনের খেলা’, ডিএ মামলা পিছনোয় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিএ-র দাবিতে আন্দোলনের ১০০ দিন পূর্ণ হল শনিবার। এই উপলক্ষ্যে এদিন কলকাতায় হরিশ মুখার্জি রোডে আন্দোলনকারীদের তরফে মিছিল করা হয়। পরে তাঁরা হাজরা মোড়ের সভা করেন। সভায় যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতাও। এদিন তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হলে তিন দিনে ডেট চলে আসে। আর ডিএ মামলা ডিসেম্বর থেকে জুলাইতে চলে যায়। এইসব পিছনের খেলা আমরা জানি।’

এদিন ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে শুভেন্দু  বলেন, ‘আন্দোলন করতে হবে। কিন্তু আপনারা অনশন করবেন না। বাড়িতে বাবা, মা, স্ত্রী, পুত্র আছেন। শরীরটা ঠিক রাখতে হবে।’ তাঁর বক্তব্য, বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ই বলতেন ডিএ অধিকার। সেই হক-ই ওঁর থেকে আদায় করে নিতে হবে। সেই সঙ্গে ফের একবার মঞ্চ থেকে ‘নো ভোট টু মমতা’ স্লোগান দেন শুভেন্দু।

প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা ঝুলে রয়েছে। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে বেশ কয়েকবার শুনানির তারিখ বদলেছে। আপাতত বলা হয়েছে জুলাইতে হবে শুনানি। তবে ডিএ মামলার শুনানি পিছনো নিয়ে শুভেন্দু যে দাবি করেছেন, তা নিয়েই চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...