সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান হরিশ্চন্দ্রপুরে

শেষ আপডেট:

হরিশ্চন্দ্রপুর: সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য বরাদ্দ সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান চালাল প্রশাসন। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর সদর এলাকার হলদিবাড়ি মোড়ের ঘটনা।

অভিযোগ, সরকারি জমিতে এলাকার কুড়ি থেকে ২৫টি পরিবার বসবাস করছে। অবৈধভাবে পাকা বাড়ি, কারখানা নির্মাণ করা হয়েছে। সরকারি জমি দখলমুক্ত করতে শনিবার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান চালায় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। উপস্থিত ছিলেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা, বিডিও অনির্বাণ বসু, আইসি দেওদূত গজমের। এদিন ওই জমিতে বসবাসকারী ২০ থেকে ২৫টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দেয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

সূত্রের খবর, প্রতিটি পরিবারই টাকার বিনিময়ে জমি কিনে বসবাস করছিল। বাসিন্দাদের দাবি, তাঁদের কাছে জমির দলিলও রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, কারা টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রি করেছিল? কেনই বা সেই সময় পদক্ষেপ করেনি প্রশাসন? এই ঘটনায় জমি মাফিয়াদের সঙ্গে শাসকদল এবং প্রশাসনের আঁতাতের অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে, বাসিন্দাদের বক্তব্য, ওই জমিতে ভাগাড় তৈরি হবে। লোকালয়ে কেন ভাগার তৈরি করা হবে, তা নিয়ে সরব হয়েছে স্থানীয়দের পাশাপাশি বিজেপিও।

তবে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা স্পষ্ট জানিয়েছেন, সরকারি জমি কোনওভাবেই দখল করা যাবে না। এখানে সরকারি প্রকল্প হবে। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তাঁরা মানবিক দিক থেকে ভূমিহীন পরিবারগুলির পাশে আছেন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Cooch Behar | কম্বলের ভাঁজে উদ্ধার ৩৮ কেজি গাঁজা! তারপর?

কোচবিহার: কোচবিহার শহর থেকে চালানো হচ্ছিল মাদকের কারবার। বুধবার...

Artificial Ripening of Mangoes | লাভের আশায় ভরসা কার্বাইডে, অপরিপক্ক আমে বিপন্ন মালদার সুনাম

হরষিত সিংহ, মালদা: পাকার সময় এখনও হয়নি। কিন্তু ভিনরাজ্যের...

Darjeeling Zoo | ভোটের খড়া কাটিয়ে পর্যটকদের ঢল, চেনা ছন্দে দার্জিলিং চিড়িয়াখানা

তমালিকা দে, শিলিগুড়ি: ভোটপর্বের খড়া কাটিয়ে চেনা ছন্দে ফিরছে...

Mahananda river tragedy | মহানন্দায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক, উদ্ধারকাজে বিলম্ব নিয়ে ক্ষোভ

পুরাতন মালদা: মহানন্দা নদীতে (Mahananda river tragedy) স্নান করতে...