মণিপুরের ঘটনায় উদ্বিগ্ন মমতা, শান্তি ফেরাতে মোদি-শাহের দৃষ্টি আকর্ষণ করে টুইট মুখ্যমন্ত্রীর    

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জ্বলছে মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার রাস্তায় কাউকে দেখলেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেশী রাজ্যের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুরের হিংসা রুখতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে টুইটও করেছেন তিনি।

মনিপুরের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। জ্বলছে মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখামাত্রই গুলি চালনার নির্দেশ দিয়েছেন মণিপুরের স্বরাষ্ট্র দফতরের কমিশনার টি রণজিৎ সিং। বৃহস্পতিবার সেটিতে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। মনিপুরের ঘটনায় উদ্বেগপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, “মণিপুরের পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন৷ এটা রাজনীতি করার সময় নয়৷ রাজনীতি ও নির্বাচন অপেক্ষা করতে পারে, কিন্তু আমাদের সুন্দরী মণিপুরকে আগে রক্ষা করতে হবে৷ সেজন্য মণিপুরকে রক্ষা করতে, শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আমি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি৷ আমি মণিপুরের ভাই ও বোনেদের কাছে একতা, শান্তি ও সম্প্রীতি রাখার আবেদন জানাচ্ছি।”

প্রসঙ্গত, গত ৩ মে থেকে উত্তপ্ত মনিপুর। মেইটেই সম্প্রদায়ের লোকদের সঙ্গে উপজাতিদের সংঘর্ষে আগুন জ্বলছে মণিপুরে। কোথাও গুলি চলেছে, কোথাও আগুন জ্বলছে। ইতিমধ্যেই ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে সেনা। কারফিউ জারি হয়েছে মণিপুরের ৮টি জেলায়। ৫দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তারপরেও অশান্তি বন্ধ হয়নি। তাই এবার কঠোর হাতে অশান্তি দমন করতে রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলি করার নির্দেশে ছাড়পত্র দিলেন রাজ্যপাল।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dilip Ghosh | ঝাড়গ্রামের ‘দামাল ছেলে’ আজ বাংলার মন্ত্রী! টিভিতে দিলীপের শপথ দেখে চোখে জল অশীতিপর মায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ বছর বয়সে ঘর ছেড়েছিলেন...

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

Punjab Minister Arrested | অর্থপাচার মামলায় ইডির জালে পঞ্জাবের মন্ত্রী! প্রতিহিংসার অভিযোগে সরব কেজরিওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিশানায়...

Mamata Banerjee | বিজেপিকে রুখতে বাম-অতিবাম ও জাতীয় দলগুলিকে নিয়ে মহামঞ্চ গড়ার ডাক মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কালীঘাটে...