প্রায় ২৫ বছর ধরে রাস্তার দাবি আজও পূরণ হয়নি, প্রতিবাদে সরব স্থানীয়রা

শেষ আপডেট:

রায়গঞ্জ: প্রায় ২৫ বছর ধরে রাস্তার দাবি জানিয়েও আজও পূরণ হয়নি। ভোট আসলে শুধু প্রতিশ্রুতির বন্যা। ফলে গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা গ্রীষ্মকালে ধুলোবালি আর খানাখন্দে ভরে থাকে, বর্ষাকালে নদীতে পরিণত হয়। এরই প্রতিবাদে রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরি অঞ্চলের ছোটো ভিটিয়ার গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন স্থানীয়রা। যদিও পরে গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তাঁরা।

ছোটো ভিটিহার থেকে বিহার সংলগ্ন খিরাবাড়ি, দুপদুয়ার, পাড়াগাঁও সহ বিভিন্ন গ্রামে পৌঁছোনোর একমাত্র রাস্তাটি বেহাল। প্রায় ৪ কিলোমিটার রাস্তা দিয়ে পাঁচ থেকে সাতটি গ্রামের মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের অভিযোগ, পথে চলতে গেলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। বর্ষাকালে এই রাস্তায় চলাচলের একমাত্র উপায় নৌকা। দীর্ঘ পঁচিশ বছর ধরে এই যন্ত্রণা ভোগ করে আসতে হচ্ছে প্রান্তিক গ্রামগুলির কয়েক হাজার মানুষকে। স্থানীয়রা জানান, এই রাস্তায় এখনও পর্যন্ত এক গাড়ি পাথর পড়েনি। চলাফেরা অত্যন্ত দুষ্কর, বিশেষত মরণাপন্ন রোগী বা গর্ভবতী মায়েদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে কোনও অ্যাম্বুল্যান্স যায় না। গৌরি গ্রাম পঞ্চায়েত প্রধান সীমা মণ্ডল জানান, গ্রামসভার মাধ্যমে সমস্যা উঠে এলে অবশ্যই আগামীতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে নদীর ওপারের প্রতিটি গ্রাম বন্যা হলেই জলে ডুবে যায়। নৌকা করেই তখন যাতায়াত করতে হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...