Mithun Chakraborty | এসেছিলেন তৃণমূলের দেব, সেখানেই সভা করলেন বিজেপির মহাগুরু, কেমন সাড়া জনতার?

শেষ আপডেট:

জটেশ্বর: লোকসভা ভোটের তিনদিন বাকি। ভোটে ফালাকাটা (Falakata) গ্রামীণ ব্লকের জনসমর্থন ও আসন ধরে রাখাটা বড় ফ্যাক্টর বিজেপির কাছে। তাই জটেশ্বরে তৃনমূলের দেবের (Dev) পাল্টা সভা আয়োজন করে বিজেপির নেতৃত্ব। জটেশ্বর (Jateswar) গরুহাটি মাঠে বিজেপির ‘বিজয় সংকল্প’ সভার আয়োজন করে বিজেপি নেতৃত্ব সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বিকেল প্রায় চারটা নাগাদ মিঠুন এসে পৌছন গরুহাটি মাঠে। অভিনেতাকে দেখতে কানায় কানায় পূর্ন ছিল গরুহাটি ময়দান।

বিজেপির দাবি, ৩০ হাজার সমর্থক উপস্থিত ছিলেন বিজেপির ‘বিজয় সংকল্প’ সভায়। সভায় সিনেমার ডায়ালগ দিয়েই উপস্থিত জনতাকে মাত করেন মিঠুন। বলেন, ‘আমি জলঢোঁড়াও নই বেলেবোরাও নই আমি এমন একটা সাপ যে ছোট ছোট ইঁদুর খুজে বেড়াই’ এছাড়াও মিঠুনের মুখে ছিল, ‘চিমটি কাটবো এখানে জ্বলবে এখানে সেখানে’ সভা মঞ্চ ত্যাগ করার আগে তৃনমূলকে খোঁচা দিয়ে এক লাইন গানও গেয়ে যান মিঠুন চক্রবর্তী। তবে অভিনেতা মঞ্চে থাকলেও তার সঙ্গে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে দেখা যায়নি।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

Raiganj Domestic Violence | ‘ভালোবাসা ফুরিয়েছে, আর ঘর করা সম্ভব নয়’, চিঠি লিখে স্বামী সংসার ছাড়লেন বধূ! রায়গঞ্জে তুলকালাম

রায়গঞ্জ: "ভালোবাসা করে বিয়ে করেছিলাম, সেই ভালোবাসাই বুঝি ফুরিয়ে...