নাগরাকাটা: একাধিক হাঁসের ছানা উদরস্থ তখন চলাফেরার আর জো নেই অজগরটির। একটি পুকুর পাড়ে স্থবির হয়ে থাকা প্রাণীটিকে প্রথম দেখতে পান স্থানীয় কয়েকজন শিশু, কিশোর। তড়িঘড়ি তারা গ্রামের বড়দের খবর দেয়। তাঁরা এসে সুলকাপাড়া সর্পপ্রেমী যুবক ফরিদুল হককেব খবর দেন। তিনি অজগরটিকে উদ্ধার করলে স্বস্তি ফেরে এলাকায়। ঘটনাটি ঘটে শনিবার সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের সোমাপাড়ায়। ফরিদুল ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির অজগরটিকে উদ্ধারের করার পর বন দপ্তরের সুলকাপাড়া বিটের হাতে তুলে দেন। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বিট অফিসার ইমরান আসলাম বলেন, ‘খাবার খেয়ে অজগরটি নিশ্চল হয়েছিল।‘

