কার্গিলে ভূমিকম্প, কেঁপে উঠল জম্মু-কাশ্মীরও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরপর ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের কার্গিল সহ কাশ্মীরের বিভিন্ন জায়গা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর ৩টা ৪৮ মিনিট নাগাদ লাদাখের কার্গিলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এরপর বিকেল ৪টা নাগাদ ফের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮।

এদিকে, পরপর দু’বার কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার এলাকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এদিন প্রথমে বিকেল ৪টা নাগাদ কেঁপে ওঠে কিস্তোয়ার এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। এরপর বিকেল ৪টা ১৮ মিনিট নাগাদ ফের ৩.৬ মাত্রায় কেঁপে ওঠে কিস্তোয়ার। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ED | লুক আউট নোটিস থেকে সোজা গ্রেপ্তারি! ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টানটান নাটকের পর অবশেষে বড়সড়...

Karnataka | স্কুলে পরা যাবে হিজাব-পৈতে, কিন্তু ‘নো এন্ট্রি’ গেরুয়া শালের! কর্ণাটকে সিদ্দারামাইয়ার নতুন ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের বহুল চর্চিত ‘হিজাব...

Indian flagged ship hit | হরমুজ প্রণালীতে চরম অশান্তি! ভারতীয় জাহাজে হামলা, কী বার্তা দিল দিল্লি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) আবহে...

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...