সায়নীর অ্যাকাউন্টে বিপুল টাকা! হিসেব খুঁজতে মরিয়া ইডি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার লাগাতার ১১ ঘণ্টা জেরা চলেছে তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষের। যদিও ইডি আধিকারিকরা সায়নীর উত্তরে সন্তুষ্ট নন বলেই সূত্রের খবর। তাই ফের ৫ জুন সায়নীকে তলব করেছে ইডি। সূত্র মারফত খবর, এবার সায়নীর অ্যাকাউন্টে থাকা ১৯ লক্ষ ৩৮ হাজার ১৯৫ টাকার উৎস জানতে তৎপর গোয়েন্দারা।

২০২১-এ বিধানসভা ভোটের সময় আসানসোল দক্ষিণের তারকা প্রার্থী হয়ে তৃণমূলের তরফে দাঁড়ান সায়নী ঘোষ। নির্বাচন কমিশনে যে মনোনয়ন তিনি জমা দিয়েছেন তা এখন গোয়েন্দাদের হাতে। সেই মনোনয়নে উল্লেখ রয়েছে, তৃণমূল যুব নেত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৯ লক্ষ টাকা। সেই টাকার উৎস কী, সেই সম্পর্কে আগামী জিজ্ঞাসাবাদে জানতে চাইবে ইডি। শুধু মনোনয়ন নয়, ইডির নজরে রয়েছে সায়নীর অ্যাকাউন্টে থাকে ১৯ লক্ষ ৩৮ হাজার ১৯৫ টাকাও। আগের বারের জিজ্ঞাসাবাদের সময়ই গোয়েন্দারা সেই টাকার উৎস জানতে চেয়েছিলেন বলে খবর। তার উত্তরে তৃণমূল নেত্রী দাবি করেছেন, ওই টাকা তাঁর ও পরিবারের জমানো।

এদিকে, নির্বাচনি হলফনামায় লেখা, ১৯ লক্ষ টাকা সায়নী ঘোষের মায়ের। তাঁর থেকেই ঋণ নিয়েছিলেন। ফলত, দু’জায়গায় দু’রকম কথা ভাবাচ্ছে গোয়েন্দাদের। সূত্রের খবর, ইতিমধ্যে সায়নী ঘোষের মায়ের এই ১৯ লক্ষ টাকারও উৎস কী, তা জানতে চান গোয়েন্দারা। তিনি আয়কর জমা দিয়েছেন কি না, তারও খোঁজ চালাচ্ছেন তাঁরা। জানা গিয়েছে, ইডি আধিকারিকরা মনোনয়নপত্রে উল্লেখ থাকা সম্পত্তির বাইরে তৃণমূল নেত্রীর আরও কোনও সম্পত্তি রয়েছে কি না, তার খোঁজ নিতে শুরু করেছেন। এমনকি নির্বাচনি প্রচারে খরচের হিসাবও মিলিয়ে দেখছেন তাঁরা।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...