সুজয়কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা পেতে ফের তৎপর ইডি, চিঠি এসএসকেএমকে

শেষ আপডেট:

কলকাতা: ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে ফের এসএসকেএম হাসপাতালকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গিয়েছে, অনেকদিন ধরেই এই নমুনা তারা সংগ্রহ করতে চাইছে। কিন্তু সুজয়ের শারীরিক অসুস্থতার কারণে তা সম্ভব হচ্ছে না। কবে সুজয়ের গলার স্বরের নমুনা সংগ্রহ করা যাবে, তা জানতে চাওয়া হয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষের কাছে।

প্রসঙ্গত, ইডিকে সুজয়কৃষ্ণর গলার স্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি দিয়েছিল আদালত। বিচারক জানিয়েছিলেন, প্রয়োজনে হাসপাতাল থেকেই নমুনা সংগ্রহ করা যাবে। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে। তবে সুজয়কৃষ্ণর শারীরিক কোনও সমস্যা যাতে না হয়, সেই পরামর্শ দিয়েছিলেন সংশ্লিষ্ট মেডিকেল অফিসার। এরপর একাধিকবার ইডি এসএসকেএমে গিয়েছে। গত মঙ্গলবারও খোঁজখবর নিতে ইডি আধিকারিকদের হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু সুজয়কৃষ্ণর সঙ্গে কথা বলা এবং তাঁর গলার স্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলতে বলছেন সুজয়। এমনই একটি অডিও বার্তার কথা আদালতকে জানিয়েছিল ইডি। ওই অডিওতে সুজয়কৃষ্ণেরই গলা শোনা যাচ্ছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে স্বরের নমুনা পরীক্ষা করার কথা থাকলেও, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Garga Chatterjee | ইভিএম নিয়ে ‘বিভ্রান্তিকর’ মন্তব্য, কলকাতা পুলিশের জালে বাংলা পক্ষ-র গর্গ চট্টোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই বড়সড়...

TMC worker murder controversy | ভোট মিটতেই কি রক্তস্নান বঙ্গে? দুই কর্মীর মৃত্যুতে রণংদেহি অভিষেক, পালটা তোপ বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ফলাফল প্রকাশের রেশ কাটতে...

Baruipur Police Station | বিজেপি প্রার্থীকে মারধরের মাশুল! সাসপেন্ড হলেন বারুইপুরের আইসি ও সাব-ইনস্পেক্টর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটের ফলপ্রকাশের (WB Assembly Election...

Sujit Basu | সদ্য পরাজিত সুজিত এখন ইডি-র খাঁচায়! ‘প্রভাবশালী’ তত্ত্বে হেপাজতে নিতে মরিয়া তদন্তকারীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাতে...