এগরায় বিস্ফোরণে হতাহতদের ক্ষতিপূরণ ঘোষণা মমতার, তদন্ত সিআইডি’র হাতে

শেষ আপডেট:

কলকাতা: মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত অন্তত ৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং গুরুতর আহতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছেন তিনি।

এদিকে এগরার ঘটনার এনআইএ তদন্তের দাবি তোলেন শুভেন্দু অধিকারী সহ বিরোধী নেতারা। এনিয়ে নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র সঙ্গে কথাও বলেছেন তাঁরা। এবিষয়ে মমতার বক্তব্য, ‘এনআইএ তদন্ত নিয়ে আমাদের কোনও আপত্তি নেই।’

প্রসঙ্গত, এদিন দুপুরে এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এলাকার রাস্তায় ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে বাজি কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় একটি বাড়িতেও। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় দমকল। অনেকেরই অনুমান, ওই কারখানায় বাজি তৈরির আড়ালে বোমা তৈরি হত। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পেছনে অন্য কিছু কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...

Firhad Hakim | রাজ্যে পালাবদলের আবহেই ‘বেসুরো’ ফিরহাদ! কলকাতা পুরসভার দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শাসনক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

Dilip Ghosh | ঝাড়গ্রামের ‘দামাল ছেলে’ আজ বাংলার মন্ত্রী! টিভিতে দিলীপের শপথ দেখে চোখে জল অশীতিপর মায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ বছর বয়সে ঘর ছেড়েছিলেন...

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...