দুই গণ্ডারের লড়াই দেখে দৌড় হাতির! কুনকির পিঠ থেকে পড়ে জখম ৩

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জলদাপাড়ায় দুই গণ্ডারের লড়াই দেখে উলটো দিকে দৌড় দিয়েছিল হাতি। আর তখনই টাল সামলাতে না পেরে হাতির পিঠ থেকে পড়ে গুরুতর জখম হল বিট অফিসার, মাহুত ও পাতাওয়ালা। তাঁরা তিনজন হাতির পিঠ থেকে পড়ে জখম হন। তবে পাতাওয়ালার তেমন আঘাত না লাগলেও বাকি দুজন গুরুতর চোট পেয়েছেন। ঘটনার পরই ক্ষোভ ছড়ায় মাহুত ও পাতাওয়ালাদের মধ্যে। তাঁরা হাতির পিঠে লোহার খাঁচা ও গদি লাগানোর দাবি জানান।

জানা গিয়েছে, সঙ্গিনী দখলের জন্য জলদাপাড়া জাতীয় উদ্যানের মালঙ্গি বিটের শিশামারার সংরক্ষিত জঙ্গলে দুই পুরুষ গণ্ডার লড়াই করছিল। সেটা দেখেই ঘাবড়ে যায় কুনকিটি। ভয়ে উলটো দিকে দেয় হাতি। সেইসময়ই পিঠ থেকে পড়ে যান বিট অফিসার মন্টু দাস, মাহুত স্বপন ওরাওঁ এবং পাতাওয়ালা। মাহুতের কোমরের হাড় ভেঙেছে। অন্যদিকে বুকে, পায়ে চোট পেয়েছেন বিট অফিসারও। তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। পাতাওয়ালাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

MP High Court Bhojshala Judgment | ভোজশালা আসলে সরস্বতী মন্দির! ২০০৩ সালের নমাজের অনুমতি খারিজ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালা-কামাল মাউলা মসজিদ...

Tutu Bose | টুটু বোসের প্রয়াণে শোকাতুর শুভেন্দু-মমতা-বিমান! এক যুগের সমাপ্তি কলকাতা ময়দানে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রয়াত হলেন মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের...

Ashoke Kirtania | ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’! র‍্যাশন দুর্নীতিতে অফিসারদেরও চরম হুঁশিয়ারি নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের নতুন সরকারের খাদ্যমন্ত্রী হিসেবে...

KOLKATA POLICE | বিজেপির জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় মমতা-অভিষেককে ‘আনফলো’ করল কলকাতা পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির নির্বাচনী জয়ের পরপরই কলকাতা...