মদ্যপান কি শুধুই খারাপ? জানুন নিয়মিত রেড ওয়াইন খাওয়ার উপকারিতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য মদ্যপান থেকে দূরে থাকতে বলা হয়। সুস্থ থাকার জন্য নিয়মিত শরীরচর্চা করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ঠিক সময় ঘুমানো এগুলো ভীষণ জরুরি। কিন্তু জানেন কি সুস্থ থাকতে রোজ অল্প করে রেড ওয়াইন খাওয়াও ভালো! এক গবেষণা জানাচ্ছে, প্রতিদিন রেড ওয়াইন খেলে ঝরঝরে নিরোগ থাকবে শরীর। তবে জেনে নিন কী কী গুণ রয়েছে রেড ওয়াইনের…

বর্তমানে মানসিক অবসাদ অনেক মানুষেরই নিত্যদিনের সঙ্গী। আর এই অবসাদের থেকেই শুরু হয় অনিদ্রা রোগ। সারা রাত ধরে ঘুম আসতে চায় না। এ ক্ষেত্রে ভরসা হতে পারে রেড ওয়াইন। অল্প খেয়ে নিলে ঘুম আসতে বাধ্য।

হৃদরোগের অন্যতম কারণ হল কোলেস্টেরল। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় রেড ওয়াইন। ফলে হার্টে চর্বি জমতে দেয় না।

রেড ওয়াইনে রয়েছে প্রচুর পরিমাণ ফ্ল্যাভোনয়েডস যা বিভিন্ন ধরনের অ্যালার্জি, ভাইরাস ঘটিত সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে।

রেড ওয়াইনে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট যা বিভিন্ন ধরনের ক্যানসার এবং হার্টের রোগ প্রতিরোধ করে।

এছাড়া দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ওয়াইন খাওয়া কিন্তু ভালো। দাঁতের এনামেলকে শক্ত করে রেড ওয়াইন। পাশাপাশি দাঁত সাদা ঝকঝকে রাখতেও সক্ষম ওয়াইন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | লাউ-চচ্চড়ি ছেড়ে এবার বাড়িতেই তৈরি হবে ভেজ কবাব ও রাইস পেপার ডাম্পলিং

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীর সুস্থ রাখতে প্রোটিনের পাশাপাশি...

Recipe | একঘেয়ে পদ ছেড়ে এবার পাতে পড়ুক ‘বাহারি বেগুন’, রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডাল, ভাতের সঙ্গে মুচমুচে বেগুন...

Recipe | ঘরোয়া ক্লাসিক থেকে মশলাদার নারকেল! সেরা স্বাদের ঝালমুড়ি তৈরির গোপন টিপস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেলের আড্ডা হোক বা ঘরোয়া...

Recipe | বিকেলের আড্ডায় জমজমাট মুখরোচক মুচমুচে ঢ্যাঁড়স ভাজা! রইল চটজলদি রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চায়ের সঙ্গেই টা হোক কিংবা...