Gujarat University | হস্টেলে নমাজ পড়ায় বেধড়ক মার বিদেশি ছাত্রদের! ধুন্ধুমার গুজরাট বিশ্ববিদ্যালয়ে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নমাজ পড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার গুজরাট বিশ্ববিদ্যালয়ে (Gujarat University)। হস্টেলে (Hostel) ঢুকে বিদেশি মুসলিম ছাত্রদের ওপর হামলা চালায় বেশ কয়েকজন বহিরাগত লোকজন। হামলায় আহত হয়েছে ৫ বিদেশি ছাত্র। আহত ছাত্ররা উজবেকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকার বাসিন্দা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গুজরাট বিশ্ববিদ্যালয়ের আহমেদাবাদ (Ahmedabad) ক্যাম্পাসে। পুলিশসূত্রে খবর, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হস্টেলে তারাবি-র নমাজ পাঠ করছিল কয়েকজন বিদেশি মুসলিম ছাত্র। সেইসময় ২০-২৫ জন বহিরাগত লোকজন ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে হস্টেলে ঢুকে নমাজ পড়ায় বাধা সৃষ্টি করে। তারপরই শুরু হয় বচসা। যা শেষে হাতাহাতি পর্যন্ত চলে যায়। পড়ুয়াদের অভিযোগ, বহিরাগতরা হস্টেলে ভাঙচুর চালিয়েছে। ছাত্রদের বাইক, মোবাইল, ল্যাপটপও ভেঙে ফেলে তারা। নিরাপত্তারক্ষীরা আটকানোর চেষ্টা করলে তাঁদেরকেও আক্রমণ করা হয়। পরবর্তীতে পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনায় আহত ছাত্রদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের তরফে ইতিমধ্যেই ২০-২৫ জন বহিরাগতদের বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আহমেদাবাদের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি।

 

 

 

Categories
Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...

NEET UG paper leak row | নিট-ইউজিতে প্রশ্ন ফাঁসের থাবা! রাজস্থানে আটক ১৫, অন্দরের যোগ না কি বড় কোনো চক্র?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের সেই ভয়াবহ স্মৃতি...

Oath Ceremony of Himanta Biswa Sarma | হিমন্তকে ‘বড় ভাই’ সম্বোধন শুভেন্দুর, অসমে মেগা শপথে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার অসমে বিজেপি সরকারের...

NEET UG | বাতিল হল নিট (NEET UG 2026), প্রশ্ন ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের সবথেকে বড় চিকিৎসা সংক্রান্ত...