শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Lok Sabha Election 2024 | শঙ্খ-উলুধ্বনিতে বরণ, তৃণমূলের হয়ে ভোটের লড়াইয়ে নামলেন প্রাক্তন আইপিএস  

শেষ আপডেট:

পুরাতন মালদা: দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের (Lok Sabha Election) প্রচার শুরু করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন এই আইপিএস (IPS) উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। মঙ্গলবার শহরের বাচামারি এলাকা থেকে তিনি র‍্যালি করেন। এরপর ধানহাটি পালপাড়ায় নিজের হাতে দেওয়াল লিখন করে বিজেপিকে (BJP) একটি ভোটও না দেওয়ার আবেদন জানান।

প্রচারে গিয়ে মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। শঙ্খ, উলুধ্বনিতে তাঁকে বরণ করে নেন তৃণমূলের (TMC) কর্মী সমর্থকরা। এদিনের  এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পুরাতন মালদা (Old Malda) পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এদিন দেওয়াল লিখনের পর বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনাও করেন তিনি। এবিষয়ে তৃণমূল প্রার্থী (TMC Candidate) প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেওয়াল লিখনের মধ্যে দিয়ে ভোট প্রচার শুরু করলাম। আগে যখন প্রশাসনে ছিলাম তখনও ভালোবেসে কাজ করেছি। এখন রাজনৈতিক কর্মী। বর্তমানে একটাই উদ্দেশ্য মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করা। আমি মানুষের দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করেছি। সবাই আমাকে আশীর্বাদ করেছেন।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Dinhata | তিন দশকেও অমলিন স্বাদ, দিনহাটার আবেগে আজও অপ্রতিদ্বন্দ্বী সজলের গরম শিঙাড়া

অমৃতা দে, দিনহাটা: সন্ধেবেলা মানেই আমাদের মন চায় তেলেভাজা,...

Jalpaiguri | ঐতিহ্যের স্বাদ, জলপাইগুড়ির রামদার দোকানের সেই কালজয়ী রসমালাই

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: দুধ ঘন করে জ্বাল দিয়ে ক্ষীর...

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...