পঞ্চায়েতের মনোনয়ন জমা করার মেয়াদ একদিন বাড়ানো যেতে পারে, আদালতে জানাল কমিশন

শেষ আপডেট:

কলকাতা: পঞ্চায়েতের মনোনয়ন জমা করার মেয়াদ একদিন বাড়ানো যেতে পারে। আদালতে এমনটা জানাল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আদালত যদি বলে তাহলে ১৫ জুনের বদলে ১৬ জুন পর্যন্ত মনোনয়নের সময়সীমা বাড়ানো যেতে পারে। তবে এর চেয়ে বেশি বাড়ালে সামগ্রিক নির্বাচন নির্ঘণ্ট ওলটপালট হয়ে যেতে পারে। তবে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি জানান, মনোনয়নের সময়সীমা বাড়ানো হলে নির্বাচনের দিনও পিছোতে হবে। নইলে সব প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। এখনও পঞ্চায়েত মামলার শুনানি চলছে।

শুক্রবারের শুনানিতে হাইকোর্ট কমিশনকে বলেছিল, মনোনয়ন পর্বের সময়সীমা বাড়ানো যায় কিনা তা ভেবে দেখতে। এদিন কমিশনের তরফে বলা হয়, অতীতে সাতদিনের মনোনয়ন পর্বে নির্বাচন হওয়ার রেকর্ড পশ্চিমবঙ্গে রয়েছে। এবার যে প্রথম হচ্ছে তা নয়। এদিন আদালতে হাজির রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অন্যতম মামলাকারী।

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশন গত শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করেছিল। তারপর থেকে নির্বাচন প্রক্রিয়ার নানা বিষয় নিয়ে সরব হয় বিরোধীরা। মনোনয়নের সময় বাড়ানো, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এসব নিয়ে মামলা গড়ায় আদালত পর্যন্ত। জনস্বার্থ মামলা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে মনোনয়নের সময়সীমা নিয়ে কমিশনের রিপোর্ট তলব করা হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...