শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

‘গণতন্ত্রে মন্ত্রিসভার হাতেই ক্ষমতা’, সুপ্রিম রায়ে খুশি কেজরি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উপরাজ্যপাল বনাম দিল্লি সরকার মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিল শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, গণতন্ত্রে প্রশাসনিক ক্ষমতা থাকা উচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতেই। আর শীর্ষ আদালতের এই রায়কে অরবিন্দ কেজরিওয়াল সরকারের জন্য বড় জয় হিসেবে দেখছে দিল্লি সরকার।

শীর্ষ আদালতে রায়ে বলা হয়েছে, ‘বিধানসভাকে ক্ষমতা দেওয়াই হয় সাধারণ মানুষের দাবি পূরণের জন্য, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য। আর সেই নির্বাচিত সরকারকেই যদি আধিকারিকরা কাজের খতিয়ান না দেয়, বা আধিকারিকদের উপর যদি সরকারেরই নিয়ন্ত্রণ না থাকে তাহলে দায়বদ্ধতা ক্ষতিগ্রস্ত হয়।‘ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের বক্তব্য, কেন্দ্র কোনওভাবেই দিল্লির শাসন ব্যবস্থা দখল করতে পারে না। দিল্লির সরকার দিল্লিবাসীর দ্বারা নির্বাচিত। এছাড়া প্রশাসনে তাদের আরও ক্ষমতা থাকা উচিত।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে উপরাজ্যপালের ক্ষমতা এবং দিল্লি সরকারের সীমাবদ্ধতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়াই চলছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকারের। সেই মামলায় ৫ সদস্যের এক সাংবিধানিক বেঞ্চ গঠন হয়। বৃহস্পতিবার সেই মামলাতেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানাল, উপরাজ্যপাল নয়। আসল প্রশাসনিক ক্ষমতা থাকা উচিত নির্বাচিত সরকার এবং মন্ত্রিসভার হাতেই।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

T20 World Cup | রুদ্ধশ্বাস জয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত! রবিবাসরীয় মেগা ফাইনালে প্রতিপক্ষ কিউয়িরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ইতিহাস গড়ার পথে...