দমাতে পারেনি গুলিও! দ্বাদশের পরীক্ষায় নজরকাড়া ফল করে আইএএস হতে চান কাশ্মীর কন্যা

শেষ আপডেট:

শ্রীনগর: ছররা গুলির আঘাতে সাত বছর আগে হারিয়েছেন দৃষ্টিশক্তি। তারপরও শুধু নিজের অদম্য জেদ ও ইচ্ছাশক্তিকে সম্বল করে চালিয়ে গিয়েছেন পড়াশোনা। ইচ্ছাশক্তির জোরেই এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলেন দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের তরুণী ইনশা মুস্তাক। তাঁর লক্ষ্য, আইএএস হওয়া।

২০১৬ সালের জুলাইয়ে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তাল হয়েছিল উপত্যকা। সেই সময় ইনশা ছিলেন ১৫ বছরের কিশোরী। ঘটনার দিন চারদিকে বিক্ষোভ চলছিল। জানালা খুলে বাইরে তাকিয়েছিলেন তিনি। সেই সময় আচমকা ছররা গুলি এসে তাঁর মুখে লাগে। ছররার আঘাতে ইনশার মাথার একাংশ ক্ষতিগ্রস্ত হয়। হারান দৃষ্টিশক্তি। জীবনটা হয়ে ওঠে আরও কঠিন।

যদিও পড়াশোনা ছাড়েননি। তিনবছর ব্রেইল শিখেছেন। চালিয়ে গিয়েছেন পড়াশোনা। এবার কলা বিভাগে ৭৩ শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন বছর ২২-এর এই তরুণী। ইনশার বিষয় ছিল সমাজবিদ্যা, শিক্ষা, ইতিহাস, ফিজিক্যাল এডুকেশন ও ইংরাজি। ফলাফল বের হতে দেখা গেল, ৫০০-র মধ্যে ৩৭৬ পেয়েছেন তিনি।

ইনশা বলেন, ‘অনেক চ্যালেঞ্জ ছিল জীবনে কিন্তু কোনওদিন হাল ছাড়িনি। ব্রেইলটা একদম বুঝতাম না। কেঁদে ফেলতাম। কিন্তু আমার শিক্ষকরা সবসময় পাশে ছিলেন। তাঁদের লেকচার রেকর্ড করে নিতাম। সেটাই শুনতাম।’ তাঁর সংযোজন, ‘ফলাফল বের হওয়ার পর আমি কেঁদে ফেলেছিলাম। কারণ আমার নম্বর কিছুটা কম ছিল। কিন্তু বাবা-মা আমাকে বুঝিয়েছেন যাদের দৃষ্টিশক্তি আছে তেমন অনেকের থেকে আমি বেশি নম্বর পেয়েছি। আইএএস হতে চাই আমি।’

Categories
Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...

NEET UG paper leak row | নিট-ইউজিতে প্রশ্ন ফাঁসের থাবা! রাজস্থানে আটক ১৫, অন্দরের যোগ না কি বড় কোনো চক্র?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের সেই ভয়াবহ স্মৃতি...

Oath Ceremony of Himanta Biswa Sarma | হিমন্তকে ‘বড় ভাই’ সম্বোধন শুভেন্দুর, অসমে মেগা শপথে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার অসমে বিজেপি সরকারের...

NEET UG | বাতিল হল নিট (NEET UG 2026), প্রশ্ন ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের সবথেকে বড় চিকিৎসা সংক্রান্ত...