শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব শিল্প সম্মেলনে, খুশি মমতা

শেষ আপডেট:

কলকাতা: মঙ্গলবার থেকে শুরু হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সম্মেলনে অংশ নিয়েছিল ৪০টি দেশ। বুধবার সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত প্রস্তাবিত লগ্নির মোট পরিমাণ ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকা। এবারের বাণিজ্য সম্মেলনে সাক্ষরিত মৌ চুক্তির সংখ্যাও গতবারের তুলনায় বেশি। অর্থাৎ যে টার্গেট দিয়ে এবারের শিল্প সম্মেলন শুরু হয়েছিল, তার চেয়ে প্রস্তাবিত লগ্নির পরিমাণ শুধু অনেক বেশিই নয়, ছাপিয়ে গিয়েছে গতবারের রেকর্ডও। বিপুল এই বিনিয়োগের প্রস্তাবে খুশি মমতা। সম্মেলনের শুরুতেই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আমাদের স্বপ্ন পূরণ হল।’ এবারের শিল্প সম্মেলনে ৪০টি দেশের ৫ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এর মধ্যে শুধু ব্রিটেন থেকেই ৪০ জন ব্যবসায়ী অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারী দেশগুলিকে অভিনন্দন জানিয়েছেন মমতা।

কর্মসংস্থানে আগাগোড়াই ক্ষুদ্র ও কুটির শিল্পের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, লগ্নি প্রস্তাবের বৃহৎ অংশই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। এছাড়াও উৎপাদন, পরিকাঠামো, কৃষি ও কৃষিজ পণ্য, স্বাস্থ্য, শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, পর্যটন সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, এই মুহূর্তে শুধু চর্মশিল্পই দশ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সারা দেশের তুলনায় বাংলা যে কর্মসংস্থানে অনেকটা এগিয়ে তার পরিসংখ্যানও শিল্প সম্মেলনে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যখন দেশের কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে তখন শুধু বাংলাতেই ৪০ শতাংশ কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘আমাদের জমি তৈরি রয়েছে। আমাদের পরিকাঠামো তৈরি রয়েছে। রয়েছে মেধা এবং দক্ষ শ্রমিক। বাংলাই হল বিনিয়োগের ভবিষ্যৎ গন্তব্য।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Chiranjeet Chakraborty | আর বিধায়ক হতে চান না! ছাব্বিশের নির্বাচনের আগে বড় ইঙ্গিত চিরঞ্জিতের?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...