১০০ কিলোমিটার রাস্তা তৈরিতে লাগল চার দিন! টুইটে প্রশংসা প্রধানমন্ত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১০০ ঘণ্টায় ১০০ কিলোমিটার রাস্তা তৈরি করে রেকর্ড গড়ল ভারত। গত ১৫ মে সকাল ১০টায় গাজিয়াবাদ-আলিগড় এক্সপ্রেসওয়ের মধ্যে ৩৪ নম্বর ন্যাশনাল হাইওয়েতে এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। ১৯ মে দুপুর ২টায় এই কাজ শেষ হয়। এই ১০০ ঘণ্টায় ১১৮ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। রাস্তা তৈরিতে যুক্ত শ্রমিক ও ইঞ্জিনিয়াররা এই গরমেও সকাল ৮টা থেকে রাত ৮টা অবধি কাজ করে রাস্তাটি নির্মাণ করেন। এক শিফটে অন্তত ১০০জন ইঞ্জিনিয়ার এবং ২৫০জন শ্রমিক কাজ করতেন। প্রতি মিনিটে ৩ মিটারের বেশি রাস্তা তৈরি করা হয়েছে।

জানা গিয়েছে, এই রাস্তা নির্মাণের দায়িত্ব ছিল গাজিয়াবাদ আলিগড় এক্সপ্রেসওয়ে প্রাইভেট লিমিটেড, কিউব হাইওয়েজ ট্রাস্টের একটি বিশেষ সংস্থা (এসপিভি) এবং ইপিসি ঠিকাদার লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেডের হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এত কম সময়ে এই রাস্তা তৈরি হওয়ার প্রশংসা করেন। তিনি টুইট করে বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ একটি হাইওয়ে রুটে উল্লেখযোগ্য সাফল্য। এর মাধ্যমেই আরও উন্নত পরিকাঠামোর জন্য কাজের গতি এবং আধুনিক পদ্ধতিকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়।’

গাজিয়াবাদ ও আলিগড়ের মাঝের ৩৪ নম্বর জাতীয় সড়ক একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এর মাধ্যমে বেশ কিছু কারখানা এলাকা, কৃষি অঞ্চল এবং শিক্ষা প্রতিষ্ঠান সংযুক্ত হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হিসাবেও কাজ করে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Ebola Virus | ইবোলা আতঙ্ক! বিদেশ ফেরত যাত্রীদের জন্য দিল্লি বিমানবন্দরের জরুরি নির্দেশিকা, সতর্ক কলকাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: করোনা ও মাঙ্কিপক্সের পর এবার...

Rajiv Gandhi Death Anniversary | বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন রাহুল, রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন দেশজুড়ে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আজকের দিনটি ভারতের ইতিহাসের এক...

RG Kar case update | আরজি কর কাণ্ড: নতুন করে সিট গঠন, তদন্তভার সিবিআই যুগ্ম অধিকর্তার হাতে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ...