‘দল ছাড়ার সময় আমার হাতে পায়ে ধরেছিল তৃণমূল’, অভিষেককে পালটা জবাব জিতেন্দ্র তেওয়ারির   

শেষ আপডেট:

আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি বিধান সভার সালানপুর ব্লকে রোড-শো থেকে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে কড়া ভাষায় আক্রমন করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেকের সেই সমালোচনার কটাক্ষের সুরে পালটা জবাব দিলেন এই বিজেপি নেতাও।

শুক্রবার এক একান্ত সাক্ষাৎকারে এদিন জিতেন্দ্র তেওয়ারি বলেন, ‘অভিষেক এত কয়লা কয়লা করছে কেন বুঝতে পারছি না। মনে হচ্ছে তাকে অন্নপ্রাশনের সময় বাড়ির লোকেরা পায়েস না খাইয়ে ৫০ গ্রাম কয়লা খাইয়েছিলেন। আমি যদি এতই খারাপ, তাহলে দল ছাড়ার সময় অত পায়ে ধরছিল কেন? পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমার আসানসোল ঢোকা আটকেছে কেন? একবার আসানসোলে ঢুকতে দিয়ে দেখুক, বোঝাব কত ধানে কত চাল।

অভিষেক বন্দোপাধ্যায়ের শুভেন্দু অধিকারীকে আক্রমন প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন, উনি বুঝে গেছেন আগামী দিনে শুভেন্দু অধিকারী বাংলার উত্তরাধিকার। উনি যার পরিচয়ে নেতা হয়েছেন, তাকে এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে হারিয়েছে। আসল কথা হল বারবার শুভেন্দু অধিকারীর নাম মুখে এনে, আলোচনা করে উনি পপুলার হতে চাইছেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

WB Election 2026 | শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে

শিলিগুড়ি: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কাজের শহর ছেড়ে ঘরের...