শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Joe Biden | হাউথিদের হামলার পর কড়া হুঁশিয়ারি বাইডেনের, কী বললেন তিনি?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন (USA) নাগরিকদের সুরক্ষার স্বার্থে সরাসরি পদক্ষেপ করা হবে। লোহিত সাগরে মার্কিন বাণিজ্যতরী লক্ষ্য করে হাউথিদের (Houthi) হামলার পর কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তিনি জানান, হাউথিদের দখলে থাকা ইয়েমেনের একাধিক এলাকায় গতকাল মিসাইল হামলা চালানো হয়েছে। হাউথি অধ্যুষিত এলাকায় আছড়ে পড়েছে একাধিক দেশের ছোড়া মিসাইল।

বাইডেন জানান, তাঁর নির্দেশে মার্কিন সেনার সঙ্গে একজোট হয়ে হামলা চালিয়েছে ব্রিটেন। মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিতে এও বলা হয়, ইতিহাসে প্রথম অ্যান্টি শিপ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে হামলা হয়েছে হাউথিদের ওপর। চলতি মাসেই বাইডেন বলেছিলেন, আমেরিকার জাহাজ লক্ষ্য করেই হামলা চালাচ্ছে হাউথিরা। তার পালটা দিতেই বৃহস্পতিবার বড়সড়ো হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। বাইডেনের হুঁশিয়ারি, ‘দেশের নাগরিক ও আন্তর্জাতিক বাণিজ্যে বাধা দিলে সরাসরি পদক্ষেপ করতে দুবার ভাবব না।’ যদিও হাউথিদের তরফে এই হামলা নিয়ে পালটা কিছু বলা হয়নি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...

Donald Trump | রুশ তেল ছেড়ে আমেরিকার বন্ধু মোদি! ভারত থেকে ২৫ শতাংশ বাড়তি শুল্ক তুললেন ট্রাম্প

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে বড়সড়ো...

India Map Controversy | অখণ্ড কাশ্মীরের স্বীকৃতি ট্রাম্পের! ভারতের সঙ্গে সখ্যতা বাড়তেই পাকিস্তানকে বড় ধাক্কা মার্কিন প্রেসিডেন্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক...

Islamabad Blast | ইসলামাবাদে বিস্ফোরণে মৃত বেড়ে ৬৯, ভারতকে টানল পাকিস্তান, ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন জয়সওয়াল  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী...