King Charles III | ব্রিটেনের নোটে রানির বদলে ছাপা হল রাজার ছবি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এই প্রথম ব্রিটেনের (Britain) নোটে বদল করা হল দেশের শাসকের ছবি। ১৯৬০ সাল থেকে এই নোটে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি ছিল। এবার থেকে রাজার ছবি থাকবে নোটে। প্রথমবার ব্রিটেনের নোটে থাকবে রাজা তৃতীয় চার্লসের (King Charles III) ছবি। এই নোট তুলে দেওয়া হল রাজার হাতে।

বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার সঙ্গে দেখা করেন ব্যাংক অফ ইংল্যান্ডের আধিকারিকরা। ব্রিটেনের প্রথা অনুযায়ী, ব্যাংক কোনও নতুন নোট প্রকাশ করলে প্রথম নোটটি তুলে দেওয়া হয় দেশের রাজা বা রানির হাতে। মঙ্গলবার সেই প্রথামাফিক নতুন নোট গ্রহণ করেন চার্লস। ৫, ১০, ১৫, ২০ পাউন্ডের নোট দেওয়া হয় তাঁকে। আগামী ৫ জুন থেকে জনগণের জন্য এই নোটগুলি বাজারে ছাড়া হবে।

প্রসঙ্গত, ১৯৬০ সাল থেকে ব্রিটেনের নোটে দেশের রাজা বা রানির ছবি ছাপা শুরু করে ব্যাংক অফ ইংল্যান্ড। প্রথমবার নোটে ছাপা হয় রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। ২০২২ সালে তাঁর মৃত্যুর পর সিদ্ধান্ত নেওয়া হয়, ব্রিটেনের নোটে রাজার ছবি ছাপা হবে। তবে রানির ছবি দেওয়া নোটগুলি আগের মতো কার্যকর হবে। যেসব নোট ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে, তার পরিবর্তে এই নতুন নোট ব্যবহার করা হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Trump-Xi Meeting | বেজিংয়ে ট্রাম্প-জিনপিং ‘মহাবৈঠক’, আড়ালে রয়ে গেল কোন মারাত্মক ফাটল?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেজিংয়ের হাই-প্রোফাইল দ্বিপাক্ষিক বৈঠক শেষে...

Pakistan Army Camp Attack | পাক সেনাছাউনিতে হামলা, মৃত অন্তত ১৫ সেনা, দায় স্বীকার টিটিপি-র 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আবারও বড় জঙ্গি হামলায় রক্তাক্ত...

Xi Jinping-Trump | বেজিংয়ে মোলাকাত: ট্রাম্পকে শি-র বিশেষ বার্তা, ‘সম্পর্ক যেন বিগড়ে না যায়’!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্ব রাজনীতির দুই মহাশক্তিধর রাষ্ট্রপ্রধানের...